নিউজ ডেস্ক
৬ অগাস্ট ২০২৩, ৫:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের ভারপ্রাপ্তরা আজ থেকে ভারমুক্ত

নিজস্ব প্রতিবেদক: দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকরা ভারমুক্ত, অর্থাৎ পূর্ণ সভাপতি/সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবেন।

রবিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন।

সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস আওয়ামী লীগ সভাপতির কাছে পূর্ণাঙ্গ দায়িত্ব চান।এ সময় তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন শেখ হাসিনা।

এরপর আরো একাধিক জেলার ভারপ্রাপ্ত সভাপতিও পূর্ণাঙ্গ দায়িত্ব চান। এ সময় শেখ হাসিনা ঘোষণা দেন সকল জেলা-উপজেলা-মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা ভারপ্রাপ্ত হিসেবে আছেন তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ার।

তিনি বলেন, ‘আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।’

সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, আওয়ামী লীগের মনোনয়নে অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দলীয় একাধিক সূত্র জানায়, সভায় দলের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য উপস্থিত নেতাদের দুই হাত তুলে প্রতিজ্ঞা করতে বলেন শেখ হাসিনা। এ সময় উপস্থিত নেতারা হাত তুলে প্রতিজ্ঞা করেন।

জনপ্রিয় ব্যক্তি ও সাবেক ছাত্রলীগ নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়। সভার একাধিক সূত্র জানায়, তৃণমূলের একাধিক নেতা বর্ধিত সভায় বক্তব্যে ত্যাগী, জনপ্রিয় ব্যক্তি ও দুর্দিনের ছাত্রলীগ নেতাদের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১০

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১১

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১২

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৩

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৪

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৫

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১৬

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১৭

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১৮

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৯

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

২০