News Editor
৩১ অক্টোবর ২০২৩, ৬:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অষ্টম ব্যালন ডি’অর জিতলেন মেসি

নিজস্ব প্রতিবেদক:৩৬ বছরের খরা ঘুচিয়ে আর্জেন্টিনাকে এনে দিলেন বিশ্বকাপ। আসরজুড়ে ছিলেন দারুণ ছন্দে।

তাইতো আরও একবার ব্যালন ডি’অর পুরস্কারটি নিজের করে নেন লিওনেল মেসি। এই নিয়ে অষ্টমবারের মতো বর্ষসেরার তকমা পেলেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
গতকাল রাতে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে ব্যালন ডি’অর তুলে দেওয়া হয়। ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং ব্রট হলান্ডকে টপকে অষ্টমবার এই পুরস্কার জিতে সবার ওপরে আছেন তিনি। তালিকায় দ্বিতীয়তে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো এই পুরস্কার জিতেছেন পাঁচবার।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পেছনে সবচেয়ে বড় অবদান মেসির। আসরজুড়ে মোট ৭ গোল করেন তিনি। সেরা খেলোয়াড় হিসেবে অর্জন করেন বিশ্বকাপের ‘গোল্ডেন বল’। এছাড়া আসরজুড়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েন আর্জেন্টাইন এই সুপারস্টার। এছাড়া মার্চ মাসে তিনি তৃতীয় খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন।

পিএসজির জার্সিতে অবশ্য খুব বেশি পারফরম্যান্স দেখাতে পারেননি মেসি। তবে ক্লাবটির হয়ে টানা দ্বিতীয়বারের মতো জেতেন লিগ ওয়ান শিরোপা। যদিও চ্যাম্পিয়ন্স লিগে দলটি বিদায় নেয় শেষ ষোলোতে থেকেই। তবে এই প্রতিযোগিতায় ৭ ম্যাচে চারটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে চারটি গোল করান মেসি। এই মৌসুম শেষ করেই ফরাসি ক্লাবটি ছেড়ে দেন সাবেক এই বার্সা ফরোয়ার্ড। যোগ দেন মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০