Hamidul Haque
২৮ জুন ২০২৫, ৩:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি’

অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়েছি

নিজস্ব প্রতিবেদনঃ পতিত অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহ-সম্পাদক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বলেছেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি জীবন বাজি রেখে সংগ্রাম করেছি। অবৈধ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি’।

শুক্রবার (২৭ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুরে ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার রুমিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে ভূমিকা রেখেছি। সুতরাং দেশ ও জাতির প্রতি আমার সেল্ফ কমিটমেন্ট রয়েছে। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে সরাইল-আশুগঞ্জকে মনের মতো করে সাজাব। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে ভূমিকা রাখব।

দূর্গাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী তরুণ দলের সভাপতি প্রার্থী আজিম রানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ভিপি জহিরুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ হৃদয় প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০