নিউজ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৩, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অক্টোবরেই দোহাজারী-কক্সবাজার পথে চলবে ট্রেন

চট্টগ্রাম প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ দ্রুত সংস্কার করে অক্টোবরেই দোহাজারী-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেল সচিব হুমায়ুন কবির।

শুক্রবার সকালে সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টেকনিক্যাল টিমের সঙ্গে বসে দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্ত রেললাইন ঠিক করা হবে। সেপ্টেম্বরের দিকে সব কাজ শেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে ট্রায়াল রানের পর একই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দোহাজারী-কক্সবাজার রেলপথ চালু হবে।

প্রকল্পের শুরুতে যে পরিমাণ কালভার্ট ব্রিজ রাখা হয়েছিল, স্থানীয়দের দাবিতে তার চেয়ে আরও অনেক বেশি কালভার্ট-ব্রিজ করা হয়েছে জানিয়ে রেল সচিব বলেন, প্রয়োজন হলে আমরা আরও কিছু কালভার্ট করে দেব, যাতে ভবিষ্যতে পানি আর না হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান, দোহাজারী-কক্সবাজার রেল-পরিচালক মো. মফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।

স্মরণকালের ভয়াবহ বন্যায় সম্প্রতি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন।

রেললাইনের নিচ থেকে মাটি-পাথর সরে লাইন একে-বেঁকে গেছে বিভিন্ন অংশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০