নিউজ ডেস্ক
২৭ জুন ২০১৯, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা

এসএম আবু কাউসার, রূপগঞ্জ :নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষ বাহিনীর হাতে সংরক্ষিত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে নিহত কুট্রির মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে ১১জন নামীয় ও আরো অজ্ঞাত ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশ) রফিকুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য ও চনপাড়া(বস্তির)সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী বিউটি আক্তার কুট্রি চনপাড়ার নিজ বাড়ী থেকে বস্তির ২ নং ওয়ার্ডের বাবুল ব্যাপারীর স্ত্রী খালেদা আক্তারকে সাথে নিয়ে হাটতে বের হয়।হেটে ডেমরা-ইছাখালী সড়কের পশ্চিমগাঁও এলাকার বাবুলের বাড়ীর সামনে পৌছেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে কুট্রিকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের মেয়ে পারভীন আক্তার বাদী হয়ে বুধবার রাতেই চনপাড়া বস্তি এলাকার স্বপন, জয়নাল, আনোয়ার, জামালসহ ১১জন নামীয় ও আরো অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করেন যে, নিহত নারী ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রির স্বামী হাসান মুহুরীকে ২ বছর পূর্বে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় বিউটি আক্তার কুট্রি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন। এদিকে মামলার আসামীরা জেল থেকে জামিনে বের হয়ে কুট্রিকে বিভিন্ন সময়ে হুমকি প্রদর্শন করে আসছে। উক্ত মামলার আসামীরাই কুট্রিকে প্রকাশ্যে দিবালোকে এলোপাথারী কুপিয়ে হত্যা করেছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনায় রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরকরা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তাং ২৭/০৬/১৯ইং এসএমআবু কাউসার রূপগঞ্জ প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০