Hamidul Haque
১ জুন ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

একের পর এক কনসার্ট বাতিল, কী হয়েছে শাকিরার

বিনোদন ডেস্ক :  দুঃস্বপ্নের মতো বছর কাটছে শাকিরার, বললে বোধ হয় একটুও বাড়িয়ে বলা হয় না। সংগীতশিল্পীদের ওয়ার্ল্ড ট্যুর কনসার্ট দেখতে মুখিয়ে থাকেন দুনিয়ার নানা প্রান্তের ভক্তরা। তেমনি আশায় বুক বেঁধে ছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরার ভক্তরাও। কিন্তু বছরের শুরু থেকেই একের পর এক কনসার্ট নিয়ে বিপত্তি। কখনো তিনি অসুস্থতার কারণে কনসার্ট বাতিল করছেন, কখনো আবার মঞ্চে গাইতে গাইতে পড়ে যাচ্ছেন। সর্বশেষ নতুন করে দুটি বড় কনসার্ট বাতিল করেছেন এই লাতিন গায়িকা। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পেরুতেও পেটের পীড়ায় আক্রান্ত হয়ে কনসার্ট বাতিল করেছিলেন।

চলতি বছরের শুরুতেই শাকিরা শুরু করেছেন তাঁর বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুর। ট্যুরের শুরুতেই পুরো ইউরোপে দারুণ সাড়া পড়ে। প্যারিস ও বার্সেলোনার মঞ্চ মাতিয়ে গত সপ্তাহে শাকিরা গাইলেন কানাডার মন্ট্রিয়লে। তবে সেখানে ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। মঞ্চের মধ্যে গান পরিবেশন করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। তবে তিনি দ্রুতগতিতে উঠে গিয়ে আবার গানে ফিরে আসেন। মঞ্চে বাজেভাবে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে উঠে দাঁড়িয়ে দারুণভাবে গান গাইলেন, তা নিয়ে ভক্তদের মধ্যে এখনো চলছে আলোচনা। ভক্তরা তাঁর পেশাদার আচরণের ব্যাপক প্রশংসা করছেন।

এ ঘটনার পরই এল কনসার্ট বাতিলের খবর। মঞ্চ–সংক্রান্ত জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আসন্ন কনসার্ট বাতিল করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এর আগে বোস্টনে তাঁর একটি শো একই কারণে বাতিল হয়েছিল। দুটি শোর সব টিকিটই ছিল ‘সোল্ড আউট’। ভক্তদের মধ্যে এই দুটি কনসার্ট নিয়ে কেমন রোমাঞ্চ ছিল, তা বলাই বাহুল্য। তাই শো বাতিলের কথা শুনে শাকিরাভক্তরা মুষড়ে পড়েন। তবে তাঁদের প্রিয় তারকা সুস্থতা নিয়ে এর চেয়ে বেশি চিন্তিত ছিলেন তাঁরা। তবে জানা গেছে, মন্ট্রিয়লের শোতে পড়ে যাওয়া নিয়ে শাকিরার শারীরিক কোনো সমস্যা হয়নি।

শো শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ২৯ মে প্রথম শো বাতিল করার ঘোষণা আসে। এদিন বোস্টনের ফেনওয়ে পার্কে হওয়ার কথা ছিল তাঁর কনসার্ট। শুরুর আগে শেষ মুহূর্তে নিরাপত্তা পরিদর্শনে কিছু ত্রুটি ধরা পরে। এই ত্রুটিকে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে মনে করা হয়।

দারুণ একটি মুহূর্তে আপনাদের সঙ্গে না থাকতে পারাটা সত্যিই আমার জন্য খুব কষ্টের। তবে আমি কথা দিচ্ছি, শিগগিরই ফিরে আসব। এই পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। এবারের মতো শো দুটি করা সম্ভব নয়।

শাকিরা

তাই আয়োজকেরা শাকিরা, তাঁর দল এবং দর্শকদের নিরাপত্তার কথা চিন্তা করে এ কনসার্ট বাতিল করেন। বোস্টনের এই পার্কে শুধু যে শাকিরার কনসার্ট বাদ দেওয়া হয়েছে, তা নয়। এই নিরাপত্তা ত্রুটি এতটাই বড় ছিল যে জেসন আলডিন ও ব্রুকস অ্যান্ড ডানের কনসার্টগুলোও বাতিল করা হয়।

এর ঠিক দুই দিন পর আজ ৩১ মে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল পার্কে গাওয়ার কথা ছিল তাঁর। শাকিরার এ কনসার্টটিও বাতিল করা হয়। এখানে কোনো নতুন নিরাপত্তা ত্রুটি ছিল না। কিন্তু বোস্টন থেকে শাকিরার পুরো প্রোডাকশন টিম ঠিক সময়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাতে না পারার কারণে শোটি বতিল করা হয়। ন্যাশনাল পার্ক জানায়, ‘সব রকম চেষ্টা সত্ত্বেও’ কনসার্ট পূর্বনির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হচ্ছে না।

শাকিরা সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘দারুণ একটি মুহূর্তে আপনাদের সঙ্গে না থাকতে পারাটা সত্যিই আমার জন্য খুব কষ্টের। তবে আমি কথা দিচ্ছি, শিগগিরই ফিরে আসব। এই পরিস্থিতি আমাকে ব্যথিত করেছে। এবারের মতো শো দুটি করা সম্ভব নয়। বোস্টনের অপ্রত্যাশিত এবং দুর্ভাগ্যজনক কিছু সমস্যার কারণে আমার ও অন্য শিল্পীদের ক্ষতি হয়েছে। সেই কারণেই ডিসিতে আমার নির্ধারিত কনসার্টের জন্য প্রোডাকশন পৌঁছানো সম্ভব হচ্ছে না।’

এ দুটি শোর এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি। যাঁরা টিকিট কিনেছিলেন, আয়োজকেরা দর্শকদের সে টাকা পুরোটাই ফেরত দেবেন।

কনসার্ট বাতিলের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়াও মিলেছে। কেউ কেউ জানিয়েছেন, কেবল শাকিরার পারফরম্যান্স দেখতেই তাঁরা শহরে এসেছেন। ‘এলএ (লস অ্যাঞ্জেলেস) থেকে উড়ে এসেছি শুধু শাকিরার জন্য। এই ট্যুরের দ্বিতীয়বারের মতো কনসার্ট বাতিলের অভিজ্ঞতা হলো।’ এক্সে লিখেছেন এক ভক্ত।

তবে অনেকেই শাকিরার পাশে দাঁড়িয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘এ রকম বিভ্রান্তিকর পরিস্থিতি শাকিরার প্রাপ্য নয়।’

শাকিরার নতুন অ্যালবাম ‘ওম্যান নো লংগার ক্রাই’-এর নাম অনুসারে এই বৈশ্বিক সফরের নাম দেওয়া হয়েছে। গায়িকার অ্যালবামটিতে নারীদের আত্মবিশ্বাস, স্বাধীনতা ও নতুন শুরুর প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই অ্যালবামে শাকিরা ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বিচ্ছেদ ও নতুন করে নিজেকে গড়ে তোলার অভিজ্ঞতা গানে গানে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

২০১৮ সালে তাঁর প্রথম পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ট্যুরের পর শাকিরা বিরতি নেন। ভক্তদের দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের এপ্রিল থেকে তিনি ওয়ার্ল্ড ট্যুর শুরু করেন। আগামী সোমবার তাঁর আটল্টায় পারফর্ম করার কথা।

তথ্যসূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০