News Editor
১ জুন ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও অবরুদ্ধ নগর ভবন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও অবস্থান কর্মসূচি চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে। আন্দোলনকারীরা মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে বন্ধ রয়েছে সকল ধরনের নাগরিকসেবা। কর্মবিরতিতে রয়েছেন শ্রমিক ও কর্মচারীরাও।

রোববার (১ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন, ফলে ভবনটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।

এসময় আন্দোলনকারীরা স্লোগান দেন- ইশরাক তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, ইশরাকের শপথ নিয়ে টালবাহানা মানবো না, ইশরাক ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে।

প্রধান ফটকে তালা লাগানো থাকায় নগর ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না সেবাপ্রত্যাশীরা। ফলে ট্রেড লাইসেন্স নবায়ন, জন্ম ও মৃত্যুনিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধসহ সব ধরনের নাগরিকসেবা বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আন্দোলনকারীরা বলেছেন, গত দুদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আমাদের আন্দোলন বন্ধ ছিল। তবে আন্দোলন চলমান। যতদিন আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে না পাব, ইশরাক হোসেনকে শপথ না পড়ানো হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাব।

গত ১৪ মে থেকে ইশরাক হোসেনের পক্ষে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

এদিকে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ও ঢাকা ১ম যুগ্ম জেলা জজ আদালত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন তাকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই গেজেট বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি।

সম্প্রতি ২৯ মে (বৃহস্পতিবার) আপিল বিভাগ ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা আপিল খারিজ করে দেন, যা তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা রাখেনি।

সেদিন নগর ভবনের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজন করুন। এটি সরকারের প্রতি আমার শেষবারের মতো আহ্বান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০