Hamidul Haque
৩১ মে ২০২৫, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টোকিও থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শনিবার) সকালে জাপানে তার চার দিনের সরকারি সফর শেষ করে দেশের উদ্দেশে টোকিও ত্যাগ করেছেন।

“প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান বেলা ১১টা ২০ মিনিটে (টোকিও সময়) সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান।

তিনি বলেন, টোকিও সফরকালে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সাথে একটি সাক্ষাতসহ প্রায় ২০টি অনুষ্ঠানে যোগ দেন।

আজাদ মজুমদার বলেন, অধ্যাপক ইউনূস রাত ১০টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার প্রধান উপদেষ্টা তার সফরের তৃতীয় দিনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠককালে দুই নেতা আগামী মাসগুলোতে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতি দেন, যার লক্ষ্য দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা।

জাপানের প্রধানমন্ত্রী বাজেট সহায়তা এবং রেলওয়ে উন্নয়নের জন্য বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিও ঘোষণা করেন।

পরে দিনে বিনিময় সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা একই দিনে ‘বাংলাদেশ ব্যবসায়িক সেমিনার’-এও বক্তব্য রাখেন, যেখানে
দুই দেশ অর্থনৈতিক, বিনিয়োগ এবং সহযোগিতার অন্যান্য ক্ষেত্রে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপান বাংলাদেশি জনশক্তির দক্ষতা বৃদ্ধি এবং জাপানে তাদের কর্মসংস্থান সহজতর করার জন্য দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে, কারণ দেশটি কর্মীর ঘাটতির মুখোমুখি।

জাপানে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক মানবসম্পদ সেমিনারে টোকিওর হিরাকওয়াচো চিয়োদা সিটিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

এর আগে, অনুষ্ঠানে জাপানি কর্তৃপক্ষ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেশের ক্রমবর্ধমান শ্রম ঘাটতি মোকাবেলায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করে।

নিক্কেই ফোরামের ফাঁকে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মন্ত্রী মাহাথির মোহাম্মদের সাথে একটি বৈঠক করেন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ান নেশনস অ্যাসোসিয়েশনের (আসিয়ান) সদস্য হওয়ার লক্ষ্যে বাংলাদেশকে সমর্থন করার জন্য তাকে আহ্বান জানান।

এদিকে, সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন অধ্যাপক ইউনূস।

২০০৪ সালে নিক্কেই এশিয়া পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস ২৮ মে টোকিও পৌঁছান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০