Hamidul Haque
৩০ মে ২০২৫, ৯:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফের এক জোট হচ্ছে রাশিয়া-ভারত-চীন?

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ভারত-চীন (আরআইসি) ফরম্যাটের কার্যক্রম পুনরায় শুরু করতে মস্কো আসলেই আগ্রহী। এই ত্রয়ীর আবার কাজ শুরু করার সময় এসেছে।

ইউরেশিয়ায় এক অনুষ্ঠানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা বলেন।
তিনি বলেন, রাশিয়া, ভারত ও চীন- এই ত্রয়ী ফরম্যাটের কার্যক্রম যত দ্রুত সম্ভব পুনরায় শুরুর ব্যাপারে আমাদের আন্তরিক আগ্রহ পুনর্ব্যক্ত করতে চাই। সাবেক রুশ প্রধানমন্ত্রী ইয়েভগেনি প্রিমাকভের উদ্যোগে অনেক বছর আগেই এই ফরম্যাট চালু হয়েছিল। এরপর এটি ২০ বারেরও বেশি মন্ত্রী পর্যায়ে বৈঠক করেছে। শুধু পররাষ্ট্রনীতি প্রধানদের নয়, বরং তিন দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সংস্থার প্রধানরাও এতে অংশ নিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, এখন পর্যন্ত আমার যতদূর জানা, ভারত-চীনের মধ্যে সীমান্ত পরিস্থিতি শান্ত করতে একটি সমঝোতা হয়েছে। আমার মতে, এখনই উপযুক্ত সময় এই আরআইসি ত্রয়ী পুনরুজ্জীবিত করা।

এর আগে গত ১৬ মে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, চীনের প্রভাব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এশিয়ায়। ভারতও অর্থনৈতিকভাবে নজর কাড়তে শুরু করেছে। এ পরিস্থিতিতে দুই দেশকে মুখোমুখি দাঁড় করিয়ে দিলে লাভ পশ্চিমা বিশ্বের। এশিয়ার বাকি দেশগুলোকে সহজে ব্যবহার করতে পারবে আমেরিকাসহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তাই আপাতত চীন ও ভারত দুই প্রতিবেশীর আধিপত্য কমাতে দুই জনকে সংঘাতের ময়দানে মুখোমুখি দাঁড় করাতে সক্রিয় হয়েছে পশ্চিমারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০