Hamidul Haque
২৭ মে ২০২৫, ২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাড়ে চার মাসে এনআইডি সংশোধনে পাঁচ লাখ আবেদন

অনলাইন প্রতিবেদক : গত চার মাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে পাঁচ লাখ আবেদন করেছে সেবা গ্রহীতারা। এই সময়ে এনআইডির আবেদন নিষ্পত্তি হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার। বর্তমানে তিন লাখের বেশি আবেদন সংশোধনীর অপেক্ষায় আছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলামের তৈরি করা এক প্রতিবেদন থেকে মঙ্গলবার (২৭ মে) বিষয়টি জানা গেছে। গত ১ জানুয়ারি পর্যন্ত, ক্র্যাশ প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত, তিন লাখ ৭৮ হাজার ৮৩৬টি আবেদন ছিল। এই সময়ে নতুন করে জমা পড়েছে পাঁচ লাখ এক হাজার ৯৫৪টি আবেদন। গত সাড়ে চার মাসে নিষ্পত্তি করা হয়েছে পাঁচ লাখ ৭১ হাজার ১৯৭টি আবেদন।

বর্তমানে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা তিন লাখ নয় হাজার ৫৯৩টি। নির্বাচন কমিশন জটিলতার ধরণ অনুযায়ী ছয়টি ক্যাটাগরিতে আবেদনের নিষ্পত্তি করে থাকে। সবচেয়ে বেশি আবেদন ঝুলে গ ক্যাটাগরিতে, এক লাখ ৪০ হাজার ৩১৬টি। এই ধরনের আবেদন বয়স সংশোধন সংক্রান্ত হয়ে থাকে। সবচেয়ে কম আবেদন ঝুলে আছে ক-১ ক্যাটাগরিতে, দুই হাজার ২৮টি। ইসির সার্ভারে প্রায় ১২ কোটির মতো ভোটার রয়েছে। এদের অনেকেই নানা ভুল সংশোধনের প্রতিনিয়ত আবেদন করেছেন। সেগুলোই পড়ে আছে কর্মকর্তাদের টেবিলে।

এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এসএম হুমায়ুন কবির বলেন, আমরা ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। আশা করি দ্রুত সব নিষ্পত্তি হয়ে যাবে।

এ নিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে কিছু জটিলতাও আছে। অনেকেই যেমন ভুলটা সংশোধন করতে আবেদন করেন। কেউ কেউ আবার অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের আবেদন করেন। কাজেই যাচাই বাছাই করেই আবেদন নিষ্পত্তি করতে হয়। এতে কখনো কখনো কিছুটা সময় লেগে যেতে পারে। তবে আগের চেয়ে কাজের গতি বেড়েছে। সামনে আরও বাড়বে বলে আশা করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০