Hamidul Haque
১৮ মে ২০২৫, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পথচারী-সাইক্লিস্টদের নিরাপত্তায় প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন

নিজস্ব প্রতিবেদক : পথচারী এবং সাইক্লিস্টদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রয়োজন। বিশ্বের অন্যতম জনবহুল শহর ঢাকায় যানজট একটি মারাত্মক সমস্যা। যানজটের কারণে দৈনিক ব্যাপকভাবে কর্মঘণ্টা নষ্ট হয়। এক্ষেত্রে হাঁটা ও সাইকেল চালানো একটি ভালো সমাধান হতে পারে।

রোববার (১৮ মে) দুপুরে ৮ম ইউএন গ্লোবাল রোড সেফটি উইক উদযাপন উপলক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত ইয়ুথ ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালীন একথা বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান।

বিশ্বজুড়ে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে অকালমৃত্যু কমিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ প্রতি দু’বছর পর সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে থাকে। এবার সপ্তাহটির প্রতিপাদ্য- জীবনের জন্য সড়ক : হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা’।

শারমিন রহমান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর রোডক্র্যাশে নিহতের সংখ্যার মধ্যে ৫০ শতাংশের বেশি পথচারী, সাইকেল ও মোটরসাইকেল আরোহী। নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রয়োজন পথচারী ও সাইকেলবান্ধব নিরাপদ সড়ক অবকাঠামো এবং তা নিশ্চিতে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, আমাদের সবার হাঁটা এবং সাইকেল চালানোর অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ এতে যেমন স্বাস্থ্যের উপকার হয় তেমনি পরিবেশ ভালো থাকে। এছাড়াও চিকিৎসা ব্যয় এবং রোডক্র্যাশ হ্রাস হয়। এজন্য সব সরকারি-বেসরকারি সেক্টর এবং তরুণদের একযোগে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, সরকারের স্ট্রাটেজিক পরিকল্পনার মধ্যে হাঁটা এবং সাইকেল চালানো বান্ধব পরিবেশ তৈরি করার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ইকবাল হোসেন রাজু, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর আমিনুল ইসলাম সুজন ও বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর আবু রুশদ মো. রুহুল আমিন।

এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদী দীপ্ত এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সভাপতি ইফতিখার আহমেদ সাকিব। এসময় স্বাগত বক্তব্য রাখেন আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং-এর সমন্বয়কারী মারজানা মুনতাহা।

অনুষ্ঠান শেষে উপস্থিত তরুণ সদস্যরা প্রধান অতিথির হাতে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন দাবি সংক্রান্ত স্বারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০