News Editor
১৭ মে ২০২৫, ৫:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বৃহত্তম বন্দি বিনিময় সমঝোতায় পৌঁছাল রাশিয়া-ইউক্রেন

 

তুরস্কে প্রত্যাশিত যুদ্ধবিরতিতে সম্মত না হলেও বন্দি বিনিময় সংক্রান্ত বড় একটি সমঝোতায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন। ‍উভয় দেশই ২ হাজার যুদ্ধবন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। এ যুদ্ধবন্দিদের অর্ধেক রুশ, বাকি অর্ধেক ইউক্রেনীয়।

গত প্রায় সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই সময়সীমার মধ্যে বেশ কয়েক বার যুদ্ধবন্দি বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। তবে এবারই প্রথম একবারে এত বেশি সংখ্যক যুদ্ধবিন্দিকে মুক্তি দিতে সম্মত হলো মস্কো ও কিয়েভ।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রাশিয়া স্টেট টিভিকে এ তথ্য জানিয়েছেন তুরস্কে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেডিনস্কি। তিনি আরও বলেছেন যে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা হয়েছে, তা সন্তোষজনক এবং কিয়েভের সঙ্গে মস্কো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

“আমরা এক হাজার ইউক্রেনীয় যুদ্ধবিন্দকে মুক্তি দিতে সম্মত হয়েছি। এর বিনিময়ে ইউক্রেনও তাদের কারাগারে বন্দি এক হাজার রুশ যুদ্ধবিন্দিকে ছেড়ে দেবে। সাধারণভাবে বলতে গেলে, আলোচনার ফলাফলে আমরা সন্তুষ্ট এবং এটি চালিয়ে যাওয়ার জন্যও আমরা প্রস্তুত”, রাশিয়ান স্টেট টিভিকে বলেন মেডিনস্কি।

তিনি আরও বলেন, “ইউক্রেনের প্রতিনিধিরা দুই দেশের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠকের জন্য আমাদের অনুরোধ করেছেন। আমরা তাদের এই অনুরোধ গুরত্ব সহকারে নিয়েছি।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে সম্মত হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৩ মে রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসান নিয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ইস্তাম্বুলে গিয়েছিলেন জেলেনস্কি।

কিন্তু সেদিনই ট্রাম্প এক রাষ্ট্রীয় সফরে মধ্যপ্রাচ্যে যান এবং পুতিনও ইস্তাম্বুলে নিজে উপস্থিত থাকার পরিবর্তে তার প্রশাসনের মধ্যপর্যায়ের কূটনীতিক ভ্লাদিমির মেডিনস্কিকে রুশ কূটনৈতিক দলের প্রধান হিসেবে পাঠান।

এর আগে ইউক্রেন জানিয়েছিল যে তারা ১ মাসের জন্য যুদ্ধবিরতি যেতে প্রস্তুত। তবে রাশিয়ার আশঙ্কা ছিল যে এক মাসের যুদ্ধবিরতি হলে ইউক্রেনে এই সময়সীমার মধ্যে নিজেদের সংগঠিত করে নতুন শক্তিতে যুদ্ধে ফিরে আসবে। এই কারণে মস্কো যুদ্ধবিরতির কিছু শর্ত প্রস্তাব করেছিল

রাশিয়ান স্টেট টিভিকে মেডিনস্কি জানিয়েছেন, রাশিয়ার সেসব শর্ত নিয়ে শুক্রবারের বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে এবং সামানের দিনে এ ইস্যুতে আরও আলোচনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০