News Editor
১৬ মে ২০২৫, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে রাত ৮টার পর প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার পর অপরাধ নিয়ন্ত্রণে রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধ, সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান উচ্ছেদ এবং নিয়মিত মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানিয়েছেন।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক অপরাধের ৭০ শতাংশ হয় সোহরাওয়ার্দী উদ্যানে,’ বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবি প্রশাসন, গণপূর্তের প্রধান প্রকৌশলী ও ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনার ও সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানিয়েছেন।

আসিফ বলেন, ‘কাল-পরশুর মধ্যে রাজু ভাস্কর্যের পেছনের গেট স্থায়ীভাবে বন্ধ করা হবে। গেটের পাশের দোকান উচ্ছেদ করা হবে এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে একটি কমিটি গঠন করবে গণপূর্ত মন্ত্রণালয়, যারা নিয়মিত পর্যবেক্ষণ করবে।’

তিনি আরও জানান, উদ্যানে পর্যাপ্ত আলো ও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা হবে, সোহরাওয়ার্দী উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে, উদ্যানে রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা হবে, রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান। তিনি ঘোষণা করেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় বৃহস্পতিবার শোক দিবস পালন করা হবে এবং অর্ধদিবস পরীক্ষা ও পাঠদান বন্ধ থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০