নিউজ ডেস্ক
১৩ মে ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তান সীমান্তবর্তী ভারতের ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক

অনলাইন ডেস্ক : টানা কয়েক দিনের সংঘাতের পর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কিছুটা কমেছে। নিয়মিত অলোচনার মাধ্যমে উভয় দেশই শান্তির দিকে এগোনোর চেষ্টাও করছে। তবে উত্তেজনা কমেও যেন কমছে না।

ভারতের দুটি বিমান সংস্থা দেশটির উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী একাধিক শহরে তাদের সব ফ্লাইট বাতিল করে দিয়েছে। দুই বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো পৃথক বিবৃতিতে একথা জানিয়েছে।

মঙ্গলবার (১৩ মে) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এনডিটিভি।

এয়ার ইন্ডিয়া বলেছে, সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই মঙ্গলবার তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোটের ফ্লাইটগুলো বাতিল করছে।

পাশাপাশি ইন্ডিগোও জানিয়েছে, জম্মু, অমৃতসর, চন্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট তারা বাতিল করছে।

গত শনিবার বিকেল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। যদিও এরই মধ্যে কয়েকবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সেই যুদ্ধবিরতি ভাঙ্গার অভিযোগ তুলেছে। কিন্তু এরপরও বড় ধরনের কোনও গুলি বা গোলাবর্ষণের ঘটনা এখনও ঘটেনি।

তবে সোমবার ভারতীয় সেনাবাহিনী দাবি করে, তারা ভারতশাসিত কাশ্মিরের সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহজনক ড্রোন দেখতে পেয়েছে।

এর আগে ভারত-পাকিস্তান সংঘর্ষের মধ্যে উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর বন্ধ করে দেয় ভারত সরকার, তবে সোমবার থেকই ওই সব বিমানবন্দরই আবার চালু করে দেওয়া হয়েছিল।

মূলত যেসব বিমানবন্দর সোমবার থেকে খুলে দেওয়া হয়েছিল, তার মধ্যেই রয়েছে সেইসব বিমানবন্দরও যেখানকার বিমান বাতিল করার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্য পাস প্রতিষ্ঠানকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর

১

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

২

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

৩

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৪

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৫

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৬

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৭

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৮

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৯

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

১০

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১১

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১২

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১৩

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৪

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৫

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৬

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৮

বিশ্বব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলার সহায়তা চায় বাংলাদেশ

১৯

ইউনূসকে হেনস্তার সম্পূর্ণ দায় শেখ হাসিনার : জামায়াত আমির

২০