Hamidul Haque
১২ মে ২০২৫, ৩:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মার্কিন-ইসরাইলি জিম্মি এডানকে মুক্তি দিচ্ছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রোববার (১১ মে) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ‘যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরাইলি সৈনিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেয়া হবে।’

গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ওষুধ এবং জ্বালানিসহ সমস্ত সাহায্য প্রবেশে বন্ধ করে রেখেছে ইসরাইল।

হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সি আলেকজান্ডারকে কখন মুক্তি দেয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটকফ ইসরাইল সফর করবেন।

জানা গেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কাতারে মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে

সরাসরি আলোচনা করেছে। কর্মকর্তা বলেন, বেশ কয়েক দিন ধরে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সাহায্যের প্রবেশকে সহজতর করার উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

তেল আবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন।  ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায়।

ইসরাইলের সঙ্গে আর যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় আগ্রহী নয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। মঙ্গলবার (৬ মে) গোষ্ঠীটির এক সিনিয়র কর্মকর্তা এমনটা জানিয়েছেন। সেই সঙ্গে গাজার বিরুদ্ধে ইসরাইলের ‘ক্ষুধার যুদ্ধ’ বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফিলিস্তিনের গাজায় আরও আগ্রাসী পদক্ষেপের দিকে যাচ্ছে ইসরাইল। হাজারো সংরক্ষিত সেনা তলব করে শুরু হয়েছে বড় অভিযানের প্রস্তুতি। এ নিয়ে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

জিম্মিদের মুক্তির অজুহাতে গাজার ফিলিস্তিনিদের ওপর নারকীয় তাণ্ডব চালানোর পর এবার ভিন্ন কথা বলছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি নয়, যুদ্ধের প্রধান উদ্দেশ্য হামাসকে পরাজিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০