Hamidul Haque
৩ মে ২০২৫, ৬:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন, চলছে ভোটগ্রহণ

অনলাইন ডেস্ক:  অস্ট্রেলিয়ার ৪৮তম পার্লামেন্ট নির্বাচনে আজ ভোটগ্রহণ চলছে। নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের ১৫০টি আসনের সবকটিতে এবং সিনেটের ৭৬টি আসনের ৪০টিতে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে লেবার পার্টি ও লিবারেল-ন্যাশনাল কোয়ালিশনের মাঝে।

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসির তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় সরকার গঠন করতে হলে দরকার হয় ৭৬টি আসন। সংখ্যায় সহজ মনে হলেও বাস্তবে পরিস্থিতি বেশ জটিল।

স্বাধীন প্রার্থী ও ছোট দলের প্রতি সম্প্রতি ভোটারদের সমর্থন বাড়ায় প্রধান দুই দলের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে পথ।
বর্তমান লেবার পার্টির সরকার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার চেষ্টা করছে। অপরদিকে, এক মেয়াদে বিরোধী দল হিসেবে থাকা লিবারেল-ন্যাশনাল কোয়ালিশন আবারও পিটার ডাটনের ওপর আস্থা রেখে সরকার গঠনের চেষ্টা করছে।

বর্তমান লেবার পার্টি সরকারের হাতে আছে ৭৮টি আসন।

আজকের নির্বাচনে যদি তারা এসব আসন ধরে রাখতে পারে, তাহলে আবারও তাদের পক্ষে সরকার গঠন সম্ভব। অন্যদিকে, কোয়ালিশন বা কনজারভেটিভ জোটের হাতে এখন আছে মাত্র ৫৭টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার আরো ১৯টি। তাই নির্বাচনে জয়ের জন্য তাদের নজর এখন বড় শহরগুলোর দিকে।

উভয় দলই নাগরিকদের জন্য নানা সুবিধার ঘোষণা দিয়েছে নির্বাচনী ইশতেহারে। লেবার পার্টির আলবানিজ কর কমানো, চিকিৎসা ব্যয় কমানোসহ প্রথম বাড়ি কেনার বিষয়ে নাগরিকদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।
কোয়ালিশনের নেতৃত্ব দেওয়া ডাটন জানিয়েছেন, ক্ষমতায় এলে তিনি জ্বালানির ওপর আরোপিত কর ও গ্যাসের দাম কমাবেন।

ভোটারদের আকর্ষণে শুধু অভ্যন্তরীণ বিষয়েই সীমাবদ্ধ নয়, দুই দলের নির্বাচনী প্রচারণা। উভয় পক্ষকেই লড়তে হচ্ছে মার্কিন নীতির বিপক্ষে।

অস্ট্রেলিয়ার ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা ১০ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পবিরোধী শক্ত অবস্থান ছাড়া ভোটারদের মন জয় বেশ কঠিন হয়ে পড়ে নির্বাচনী প্রচারণার শুরু থেকেই।
এদিকে, স্বাধীন প্রার্থী ও ছোট দলের জনপ্রিয়তা বাড়ায় কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বড় দুটি দলকে। ব্রিসবেনে গ্রিন পার্টির বিরুদ্ধে লড়তে হবে লেবার পার্টিকে। অপরদিকে, মেলবোর্ন ও সিডনিতে ‘টিল’ স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলা করতে হবে কোয়ালিশনকে।

আজ রাতেই জানা যেতে পারে অস্ট্রেলিয়ার নির্বাচনের ফলাফল। অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসির প্রধান নির্বাচন বিশ্লেষক অ্যান্টনি গ্রিন বলেন, ‘যদি ফল অনুমানযোগ্য হয়, তাহলে আপনি অস্ট্রেলিয়ান সময় ১৯:৩০-এর দিকে নির্বাচনের বিজয়ী পেয়ে যাবেন।’

এবারের নির্বাচনে অস্ট্রেলিয়ায় মোট এক কোটি ৮১ লাখ নথিভুক্ত ভোটার আছে। দেশটিতে ১৮ বছর বা তার বেশি বয়সী সব নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক। কোনো কারণে ভোট না দিলে গুনতে হয় ২০ অস্ট্রেলীয় ডলার (১৩ মার্কিন ডলার) জরিমানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০