নিউজ ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৪, ৭:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে আট বিভাগের প্রশাসনের কর্মকর্তাদের সাথে অবৈধ মজুত বিরোধী কার্যক্রম গতিশীল করতে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

কেউ ফুড গ্রেইন লাইসেন্স ছাড়া ধান চালের ব্যাবসা করতে পারবেনা। লাইসেন্স ছাড়া কেউ অবৈধ মজুত করলে আইন মোতাবেক ব্যবস্থা নিতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সরকারের অগ্রাধিকার এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে শান্তিতে রাখা। সবাই আন্তরিকতার সাথে কাজ করলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে খুব শীঘ্রই।

তিনি বলেন, ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় অবৈধ মজুত ধরা পড়েছে। অভিযানে জরিমানা করা হয়েছে এবং সেই চাল দ্রুত বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এই অভিযান চলমান রাখতে এবং সফল করতে বিভাগীয় কমিশনারদের নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ক্যাপাসিটির বেশি কেউ মজুত করছে কিনা তা নিশ্চিত করতে হবে। পাক্ষিক রিপোর্ট দিচ্ছেন কিনা সেটাও দেখতে হবে।প্রয়োজনে ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে হবে।তবে এতে সাধারণ কৃষক বা গৃহস্থ যেন হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখারও আহবান জানান তিনি ।

খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ,দেশের সকল বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,পুলিশ সুপার,আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০