নিউজ ডেস্ক
১৬ মে ২০২০, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের আগেই জমজমাট লিচুর মোকাম

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: লিচুর রাজ্য খ্যাত নাটোরের গুরুদাসপুরে এবার ৪৫০ হেক্টর জমিতে লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বেড়গঙ্গারামপুর বটতলার বৃহৎ লিচুর মোকাম ২১মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সময় নির্ধারণ করা হলেও ১৫মে শুক্রবার থেকেই জমে উঠেছে লিচুর বেচাকেনা। ন্যায্যমূল্য পেলে ১০০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার দুপুরে সরেজমিন গেলে লিচু ব্যবসায়ী আশরাফ, মাহাবুর, হিটলারসহ অনেকে বলেন, এখনও সব লিচু পরিপক্ক হয়নি। তবে মোজাফফর জাতের লিচু পাকতে শুরু করেছে। সেই সাথে লিচু বেচাকেনায় জমজমাট হয়ে উঠেছে মোকামের আড়ৎগুলো। প্রতি হাজার লিচু দেড় হাজার টাকা থেকে ২ হাজার টাকা মূল্যদরে বিক্রি হচ্ছে।

বেড়গঙ্গারামপুরের লিচু আড়ৎদার মালিক সমিতির সভাপতি সাখাওয়াত মোল্লা ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, এই মোকামে ২০টি লিচুর আড়ৎ রয়েছে। বসছে রসালো লিচুর বাজার। প্রশাসনিকভাবে বহিরাগত লিচু বেপারীদের নিরাপত্তা নিশ্চিত করায় বেপারীরা মোকামে আসতে শুরু করেছেন। এখন থেকে প্রতিদিন ট্রাক বোঝাই লিচু যাবে দেশের বিভিন্ন অঞ্চলে।
জানা যায়, আশপাশের ছোটখাটো বাজার, মোল্লাবাজার, নাজিরপুর, কুমারখালী ব্রীজঘাট, বিন্যাবাড়ি ঝাউপাড়া, এলাকার লিচুও এই মোকামে আমদানি হচ্ছে। এমনকি পার্শবর্তী বড়াইগ্রাম ও সিংড়া উপজেলার লিচু এই আড়তের মাধ্যমেই বিক্রি হয়ে থাকে।
উল্লেখ্য, ১২ মে বেড়গঙ্গারামপুরের লিচুর মোকাম পরিদর্শন করেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় তিনি স্থানীয় লিচু চাষী ও ব্যবসায়ীদের সাথে লিচুর নিরাপদ আহরণ, উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় ২১ মে লিচুর বাজার উদ্বোধনের ঘোষণা দেন। কিন্তু মোজাফফর জাতের আগাম লিচু পরিপক্ক হওয়ার কারণে শুক্রবার থেকেই গুরুদাসপুরে জমে উঠেছে লিচুর বেচাকেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০