নিউজ ডেস্ক
৪ মার্চ ২০১৯, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হৃদরোগবিশেষজ্ঞ দেবী শেঠি দেখার পর সিঙ্গাপুর পাঠানো হবে ওবায়দুল কাদেরকে

নিউজ ট্রেইলার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইনটেনসিভ করোনারি কেয়ার ইউনিটে (সিআইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। সোমবার তাকে এয়ারঅ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর পাঠানো হতে পারে।

সকালে ওবায়দুল কাদেরের সর্বশেষে শারীরিক অবস্থা পর্যালোচনা করার জন্য বিএসএমএমইউর বিশেষজ্ঞ চিকিৎসকরা সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। কাদেরের শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সিঙ্গাপুরের প্রতিনিধিদল মতামত দেন গতকালের তুলনায় আজ ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তাই রোগীকে এয়ারঅ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নিয়ে যেতে কোনো সমস্যা নেই। একই মতামত ব্যক্ত করেন বিএসএসএমইউর চিকিৎসকরা। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত একজন হৃদরোগ বিশেষজ্ঞ স্বাধীনতা নিউজকে বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা গতকাল রাত থেকে ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। তার জ্ঞান ফিরেছে। কোনো প্রশ্ন করলে ইশারায় সায় দিচ্ছেন। এ ধরনের রোগীর ক্ষেত্রে পোস্ট সিসিইউ ম্যানেজমেন্ট অর্থাৎ ইনফেকশন কন্ট্রোলসহ বিভিন্ন বিশেষায়িত সেবা জরুরি। এক্ষেত্রে সিঙ্গাপুরের চিকিৎসা গ্রহণে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

এদিকে, প্রধানমন্ত্রীর ইচ্ছানুসারে ভারতের প্রখ্যাত হৃদরোগবিশেষজ্ঞ দেবী শেঠি ওবায়দুল কাদেরকে দেখতে দুপুর ১টায় ঢাকায় আসছেন। গতকাল থেকেই তার সঙ্গে যোগাযোগ করেন বিএসএমএমইউর হৃদরোগবিশেষজ্ঞ অধ্যাপক ডা.মোস্তফা জামান। প্রধানমন্ত্রীর ইচ্ছার কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ আসতে রাজি হন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে আনার দ্রুত পদক্ষেপ নেয়া হয়।

দেবী শেঠি এসে দেখার পর তিনি, বিএসএমএমইউ ও সিঙ্গাপুরের প্রতিনিধি দল বৈঠকে বসবেন। ত্রিপক্ষীয় বৈঠক শেষে সিঙ্গাপুর পাঠানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৪

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৬

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৭

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৮

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৯

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

২০