News Editor
২২ জুন ২০২৬, ৫:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

অত্যধিক গরম ও বিরূপ আবহাওয়া বিবেচনায় ফিফা ফুটবল বিশ্বকাপে প্রথমবার ম্যাচের দুই অর্ধে একবার করে ‘হাইড্রেশন ব্রেক’ দেওয়ার নিয়মের প্রয়োগ হচ্ছে। যা নিয়ে এরই মাঝে নেতিবাচক মনোভাব দেখা গেছে ফুটবলার ও কোচদের। সেই দলে যোগ দিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে ম্যাচের মাঝে অতিরিক্ত বিরতির সঙ্গে সবাই মানিয়ে নেবে বলে আশা তার।

আজ (সোমবার) রাত ১১টায় বিশ্বকাপের ‘জে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আলবিসেলেস্তেরা। ডালাস স্টেডিয়ামে তারা অস্ট্রিয়ার বিপক্ষে লড়বে। এর আগে সংবাদ সম্মেলনে হাইড্রেশন ব্রেক নিয়ে স্কালোনি বলেন, ‘এই ২২-২৩ মিনিটের মধ্যে (বিরতির সময়) আমার মাথায় থাকা অনেক কিছুই বদলে যেতে পারে। আমাদের কিছু মানুষ ম্যাচ বিশ্লেষণ করে এবং আমরা সমাধান খুঁজি। এটা আসলে স্বাভাবিক বিরতির সময় যা করা হয়, তারই মতো।’তিনি আরও বলেন, ‘যারা আক্রমণ করতে চায়, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, কারণ কিছু বিষয় পরিবর্তন করার সুযোগ থাকে। এভাবে মানিয়ে নেওয়া একটু অদ্ভুত। তবে আমরা যদি আরও বেশি এমন পরিস্থিতির মুখোমুখি হই, তাহলে এটি স্বাভাবিক হয়ে যাবে। আমার মনে হয় না, এখনও এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে উঠেছে। আমরা বিষয়গুলো বিশ্লেষণ করছি এবং ভুলগুলো ঠিক করার চেষ্টা করছি। কখনও কখনও ম্যাচের প্রথমার্ধের মধ্যেই পরিস্থিতি বদলে যায় এবং তখন কিছু বিষয় সংশোধন করা যায়। আমি বুঝতে পারছি, এটা পরিবর্তন আনবে।’

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। অস্ট্রিয়াও নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছিল। ফলে আর্জেন্টিনার ম্যাচটি যে সহজ হবে না সেটাই স্মরণ করিয়ে দিলেন স্কালোনি। অবশ্য বিশ্বকাপজয়ী এই কোচ কোনো ম্যাচের আগেই পুরোপুরি নির্ভার থাকেন না, প্রতিটি ম্যাচেই তাকে নতুন চ্যালেঞ্জ হিসেবে নিতে দেখা যায়।

প্রতিপক্ষ ফুটবলারদের প্রশংসা করে স্কালোনি বলছেন, ‘অস্ট্রিয়ার খুব ভালো খেলোয়াড় আছে। তারা দারুণ একটি দল। তারা বেশ চাপ তৈরি করে এবং দ্রুতগতির আক্রমণাত্মক ফুটবল খেলে। আমরা দেখেছি, তারা এমন একটি প্রতিপক্ষ যাদের গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। নিঃসন্দেহে ম্যাচটি কঠিন হবে।’

‘আমরা দু’দলই প্রথম ম্যাচ জিতেছি, তাই এটি হয়তো ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলবে। বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, যদিও এখন ম্যাচের সংখ্যা বেশি। গ্রুপপর্ব সবসময়ই কঠিন হয়ে থাকে’, আরও যোগ করেন আলবিসেলেস্তে কোচ। এ ছাড়া টুর্নামেন্টের শুরুর দিকে বেশ কিছু অপ্রত্যাশিত ফল দেখা গেলেও স্কালোনির বিশ্বাস– শেষ পর্যন্ত বড় দলগুলোই এগিয়ে থাকবে।

বড় দলগুলোর ছন্দে ফেরা এবং নিজেদের খুঁত প্রতিপক্ষ দল খুঁজে পাবে না বলেও প্রত্যাশা স্কালোনির, ‘বড় শক্তির দলগুলো এখানে থাকবে। অনেক দলই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং কোনো সন্দেহ নেই, এটি কঠিন একটি বিশ্বকাপ হতে যাচ্ছে। আপনি দারুণ একটি ম্যাচ খেললেও এমন কিছু বিষয় থাকে যেগুলো নিখুঁত নয়, প্রতিটি কোচই যৌক্তিকভাবে সেগুলো খুঁজে বের করেন। প্রতিটি দলের মতো আমাদেরও দুর্বল জায়গা আছে, আশা করি তারা সেগুলো খুঁজে পাবে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১০

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১১

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১২

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৩

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

১৪

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

১৫

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

১৬

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

১৭

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১৯

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

২০