News Editor
২২ মার্চ ২০২৬, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ

ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইটেম গান ‘জ্বালা জ্বালা’ নিয়ে উন্মাদনা ছড়িয়েছে। ‘প্রিন্স’ সিনেমার গানটি প্রকাশ্যে আসতেই এর প্রশংসা চলছে।

নায়কের স্টাইলিশ গেট আপ এবং আবেদনময়ী লুকে নায়িকার দারুণ নাচে মজে গেছেন দর্শকেরা। চমকপ্রদ ব্যাপার হলো, গানটি গেয়েছেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান।

‘ইনসাফ’ ছবির ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানের পর ‘জ্বালা জ্বালা’য় জমকালো সাজে নাচের ঝড় তুললেন তাসনিয়া ফারিণ। শাকিবের সঙ্গে প্রথমবার তার রসায়ন নজর কেড়েছে ভক্তদের। নায়িকার ঝলমলে উপস্থিতি চমকে দিয়েছে অনেককে। গানটির সেট ডিজাইন, ভিজ্যুয়াল, কালার গ্রেডিংসহ সব কিছুতেই স্টাইলিশ আমেজ রয়েছে।

শাকিবের ছবি মানেই প্রীতম হাসানের আইটেম গান যেন অবধারিত! গত দুই বছরে চারটি ঈদে এমনটাই ঘটেছে। এর আগে শাকিবের ‘তুফান’ সিনেমার ‘লাগে উরাধুরা’ ও ‘বরবাদ’-এর ‘চাঁদ মামা’ ও ‘তাণ্ডব’ ছবির ‘লিচুর বাগানে’ আইটেম গানগুলো তৈরি করে আলোচিত হন প্রীতম হাসান। এ তালিকায় যুক্ত হলো ‘জ্বালা জ্বালা’। তিনিই এর সুর ও সংগীত পরিচালনা করেছেন। গানটি লিখেছেন রাসেল মাহমুদ রুশো।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘প্রিন্স’ মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটির ট্যাগলাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রথম চলচ্চিত্র এটি। নব্বই দশকের পটভূমিতে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প রয়েছে এতে।

‘প্রিন্স’-এ শাকিবের আরেক নায়িকা পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বাংলাদেশে এটাই তার অভিনীত প্রথম চলচ্চিত্র। তিনি ছাড়াও পশ্চিমবঙ্গের পিয়ান সরকার, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য এতে অভিনয় করেছেন। নেতিবাচক চরিত্রে পর্দায় এসেছেন বলিউড অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। এছাড়া আছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজ, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজসহ অনেকে। বাংলাদেশ, ভারতের রাজস্থান ও শ্রীলঙ্কার কলম্বোতে এর শুটিং হয়েছে।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানা প্রযোজিত ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য প্রযোজ্য) সনদ পেয়েছে। এর দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট। পরিচালকের সঙ্গে মিলে ‘প্রিন্স’-এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন ও মোহাম্মদ নাজিমউদ্দিন। আবহ সংগীত পরিচালনায় আরাফাত মহসীন নিধি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১০

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১১

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৩

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১৪

হরমুজ খোলার আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

১৫

মোদি এখন দুর্বল, এবার বড় আন্দোলনের সতর্কবার্তা দিলেন সোনাম ওয়াংচুক

১৬

অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ট্রাম্প

১৭

দেশে স্বর্ণের দামে বড় লাফ

১৮

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

১৯

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

২০