নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি নানাভাবে অপপ্রচার-অপতথ্যের শিকার : রুহুল কবীর রিজভী

অনলাইন ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বিএনপিকে টার্গেট করে নতুন অপপ্রচার চালানো হচ্ছে। ৫ আগস্টের পর থেকে নতুন বয়ান তৈরি করে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। আমরা এখনো নানা অপপ্রচার ও অপতথ্যের শিকার হচ্ছি।’

তিনি বলেন, ‘‘১/১১-এর ‘মাইনাস টু’ পরিকল্পনার ব্যর্থতা ঢাকতেই এ ধরনের নতুন বয়ান তৈরি করা হচ্ছে। বিএনপিকে মুছে ফেলার চেষ্টা চলছে।’’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘যারা নতুন বয়ান তৈরি করে বিএনপিকে মুছে ফেলার চেষ্টা করছেন, তারা কেউ রেহাই পাবেন না যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটে। নিউইয়র্কে যে তাণ্ডব চলেছে সেটিই তার প্রমাণ। ’

বিএনপি নানাভাবে অপপ্রচার-অপতথ্যের শিকার দাবি করে তিনি বলেন, ‘যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে ফ্যাসিবাদীদের সঙ্গে প্রেম করছেন, সেটা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না। ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসে, সেই বিষয়ে সবারই সতর্ক থাকা উচিত।’

অনুষ্ঠানে বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ২২ পরিবারকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

ফুটবলাররা যুক্তরাষ্ট্রে মর্যাদা রক্ষায় লড়াই করছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

চার বিরতি নিয়ে আপত্তি স্কালোনির, অস্ট্রিয়া ম্যাচ নিয়ে সতর্ক অবস্থান

১০

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

১১

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

দেশে ফের কমল স্বর্ণের দাম

১৩

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

১৪

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৬

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০