News Editor
২৪ জুলাই ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিপিবি’র বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

মার্কিনের সঙ্গে দেশবিরোধী গোপন চুক্তি বাতিল ও বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন চালু করা চলবে না

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি বাতিল, রাখাইনের জন্য করিডোর দেওয়ার অপচেষ্টা বন্ধ, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন চালুর করার চক্রান্ত বন্ধের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)’র উদ্যোগে বিক্ষোভ সমাবেশ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ২৪ জুলাই বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন। সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক লুনা নূর।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের মতামতের তোয়াক্কা না করে জনগণকে অন্ধকারে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেশবিরোধী গোপন চুক্তি করেছে যা দেশবাসী কোনোভাবেই গ্রহণ করবে না। নেতৃবৃন্দ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের অফিস চালুর যে অপতৎপরতা চালাচ্ছে তা বন্ধ করার জোর দাবি জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২৪’এর গণঅভ্যুত্থানের পর জনগণ ভেবেছিলো স্বৈরাচারি হাসিনা সরকারের সাথে করা বিভিন্ন দেশের সাথে করা গোপন চুক্তি জনগণের সামনে উন্মুক্ত হবে এবং তা বাতিল হবে। আমরা দেখেছি বর্তমান অন্তরবর্তী সরকার তা এখনো অব্যাহত রেখেছে। বরঞ্চ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এখতেয়ার বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি করেছে ও জাতিসংঘ মানবাধিকার মিশন চালুর অনুমতি দেওয়ার চক্রান্তে লিপ্ত আছে। এসব কাজ করার জন্য বাংলাদেশের জনগণ অন্তর্বতীকালীন সরকারকে ক্ষমতায় বসায়নি। সিপিবি মনে করে দেশবাসীর সমর্থন ছাড়া এই ধরণের তৎপরতার ক্ষেত্রে ভিন্ন উদ্দেশ্য রয়েছে।
নেতৃবৃন্দ বলেন, দেশে অরাজক আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নয়ন ঘটছে না। আর সরকার নানা ধরণের দেশবিরোধী চুক্তি করে চলেছে। এ ধরনের পরিস্থিতি তৈরি করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। যার ফলশ্রুতিতে দেশ ধীরে ধীরে সাম্রাজ্যবাদের খপ্পরে পরে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ সাম্রাজ্যবাদের যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী মার্কিন যুক্তরাষ্ট্র আজ আমাদের দেশে শুল্ক আরোপ করে দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দিতে চায়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। দেশের জনগণকে এ ধরনের চক্রান্ত প্রতিরোধে শামিল হতে হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া পল্টন মোড়ে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০