News Editor
১৮ মে ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই, হুঁশিয়ারি পাকিস্তানের

অনলাইন ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই লড়াই করছে পাকিস্তান। এই লড়াইয়ে দেশটি বিপুল ক্ষয়ক্ষতির শিকারও হয়েছে। এমন অবস্থায় সন্ত্রাসীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে পাকিস্তান।

দক্ষিণ এশিয়ার পরমাণু অস্ত্রধারী এই দেশটি বলছে, সন্ত্রাসীদের পরিণতি হবে ভারতের বিমান বাহিনীর মতোই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ একথা বলেছেন।

শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দেশের সন্ত্রাসীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা ঠিক সেই পরিণতির সম্মুখীন হবে, যেটি হয়েছে ভারতীয় বিমানবাহিনীর। শনিবার সিয়ালকোটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “সম্প্রতি ভারতের সঙ্গে সংঘর্ষের পর পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আগে জাতির মধ্যে ভাঙন ছিল, কিন্তু এখন সবাই ঐকবদ্ধ।”

প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে দ্রুত ও শক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে, তা প্রশংসনীয়। তিনি বলেন, “১০ মে আমাদের সাহসী সেনাবাহিনী শত্রুকে দৃঢ় জবাব দিয়েছে। তখন আমাদের নেতৃত্ব ছিল পূর্ণ আত্মবিশ্বাস ও বিশ্বাসে ভরপুর। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।”

তিনি আরও জানান, বেসামরিক নেতৃত্বও সেনাবাহিনীর আত্মত্যাগকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন— মাতৃভূমির রক্ষায় পাকিস্তান শেষ সীমা পর্যন্ত যাবে। পাকিস্তানের জনগণ তাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। ভারতের আগ্রাসন আসলে জাতিকে আরও বেশি ঐক্যবদ্ধ করেছে।”

তিনি অভিযোগ করেন, “ভারত পাকিস্তানে সন্ত্রাস ছড়ানোর পেছনে সক্রিয়ভাবে জড়িত। তারা তাদের এজেন্টদের মাধ্যমে পাকিস্তানে হামলা চালাচ্ছে। এখন আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে— আর তাদের পরিণতি হবে ভারতের বিমানবাহিনীর মতোই।”

তিনি আরও বলেন, “ভারতের সঙ্গে প্রতিটি ফ্রন্টেই আমরা জয়ী হয়েছি। আল্লাহর কৃপায় আমরা সবখানে সফল হয়েছি”। খাজা আসিফ ভারতকে সতর্ক করে বলেন, “যদি ভারত আবার এমন কিছু করার সাহস দেখায়, তবে আগের চেয়েও শক্তিশালী জবাব পাবে।”

তিনি বলেন, “সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমানবাহিনীর নজরে ছিল ভারতের ১০টি যুদ্ধবিমান।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০