Hamidul Haque
১৪ জুলাই ২০২৫, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে – সিইসি

রিটার্নিং-প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে - সিইসি

অনলাইন ডেস্কঃ ভোটে অনিয়ম বন্ধে নির্বাচনী কর্মকর্তা নিয়োগে নির্বাচন কমিশন নতুন কৌশল নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, এক্ষেত্রে বড় পরিবর্তন আনা হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগে। কোথাও কোথাও জেলা প্রশাসকদের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান সিইসি।

বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের ভোটের সুযোগ দিতে এবার প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য চারটি বিকল্প পদ্ধতি বিবেচনা করে পোস্টাল ব্যালটেই ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিইসি।

এ এম এম নাসির উদ্দিন জানান, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে আগে থেকেই নিবন্ধন করতে হবে। শুধু নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি ভোটাররাই পোস্টাল ব্যালটে প্রথমবারের মতো অংশ নিতে পারবেন ভোটে।

তিনি বলেন, আমরা এখন অনলাইনে একটা প্লাটফরম বানাবো, মানুষের অপশন নেওয়ার জন্য, তাদেরকে প্রবাসী ভোটার হিসেবে ট্রিট করব। পরে তাদের কাছে ব্যালট পেপার পাঠাব। এটা অনেকটা কস্টলি (ব্যয়বহুল) হবে। আমরা এজন্য ডিএইচএল ও ফেডেক্সের (আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস) সঙ্গে কথা বলেছি।

একেকটা ভোটের জন্য পাঁচ হাজার টাকা লাগবে।
নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটের জন্য কি এত খরচ ব্যয় করবে— এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, এটা হলো ডিএইচএল ও ফেডেক্সের খরচ। তবে সরকারি পোস্ট অফিসের মাধ্যমে এটা করলে ভোটার প্রতি ৭০০ টাকা খরচ হবে। তাদের সঙ্গে কথা হয়েছে, তারা স্পেশাল অ্যারেজমেন্ট করবে। কুইকলি যাতে হয়।

তিনি আরো বলেন, আমরা যে শিডিউল দেই, নমিনেশন পেপার থেকে শুরু করে সবকিছু, প্রতীক বরাদ্দ না হলে তো আমরা দিতে পারি না। যখন প্রতীকটা বরাদ্দ তখনই না আমরা ব্যালট পেপার ছাপাই। সুতরাং এই যে ব্যালট পেপার ছাপানো থেকে ভোটের দিন পর্যন্ত আমরা কমবেশি ১২ দিন মাত্র সময় পাই। কারণ এই পোস্টাল ব্যালট যখন আমরা এক্সিকিউট করব, আমাকে এই ১২ দিনের মধ্যেই ব্যালট পাঠানো, ব্যালট ফেরত আনার কাজ করতে হবে। এক্ষেত্রে প্রায় ২৪ শতাংশের মতো সিস্টেম লস আছে। আমাদের মতো দেশে এটা আরো অনেক বেশি সিস্টেম লস হতে পারে। তবে আমরা চেষ্টা করছি যে, মোটামুটিভাবে একটা সাইজাবেল নম্বর, প্রবাসীদেরকে আমরা নিয়ে আসব।

প্রিজাইডিং অফিসার নিয়োগে পরিবর্তন আসছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, বিগত নির্বাচনগুলোতে, যারা রিগিংয়ে (ভোট কারচুপি) সহায়তা করেছে যে সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, আমরা তাদেরকে যথাসম্ভব পরিহার করব।

তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের জেলা অফিসাররা সে বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। আমরা অলরেডি এই কাজ শুরু করেছি। যথাসম্ভব আগামী নির্বাচনে তাদেরকে আমরা পরিহার করব। তাদেরকে কাজে লাগাব না।

তিনি বলেন, আমাদের চিন্তা আছে ব্যাংকের অফিসারদের দায়িত্ব দেওয়া। কারণ এরা তো সরকারে ছিল না। এরা তো রিগিংয়ের সহযোগী ছিল না। আমরা ব্যাংকগুলোকে গুরুত্ব দিয়ে বিবেচনায় রাখছি।

রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের পরিবর্তে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংস্কার কমিশনও এই প্রস্তাব করেছে। নির্বাচন কমিশনের অফিসাররা আগে তো এমন দায়িত্ব কখনো পালন করেনি। লোকাল গভমেন্টে কিন্তু রিটার্নিং কর্মকর্তা ছিল। বহু সিটি কর্পোরেশনে তো তারা রিটার্নিং অফিসার ছিল।

তিনি বলেন, শুধু নিজস্ব কর্মকর্তা হলেই তাদেরকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দিবে না ইসি। এক্ষেত্রে তাদের যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরো বলেন, মোটামুটিভাবে তাদের যোগ্যতা দেখে কিছু ক্ষেত্রে আমাদের অফিসারদের নিয়োগ করব। তবে শর্ত হলো যে, তাদেরকে উপযুক্ত কর্মকর্তা হতে হবে। বাকিটা আমাদের জেলা প্রশাসকের ওপর নির্ভর করতে হবে। যাচাই করে যাদের যোগ্য মনে হবে তাদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে।
নির্বাচন কমিশন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০