Hamidul Haque
২৫ মে ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাতভর বৃষ্টিতে দিল্লিতে ব্যাপক দুর্ভোগ-জলাবদ্ধতা, ফ্লাইট চলাচল ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। এতে ভারতের অন্যতম প্রধান এই শহরটির বহু রাস্তাঘাট প্লাবিত হয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়েছে এবং মানুষজন দুর্ভোগে পড়েছেন।

এছাড়া প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে। রোববার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যম বলছে, দিল্লি ও আশপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বজ্রঝড়ের কারণে ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে, রাস্তায় পানি জমে গেছে, বহু গাছ উপড়ে পড়েছে এবং হোর্ডিং উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, দিল্লির মতিবাগ, মিন্টো রোড ও দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর আশপাশে প্রচণ্ড জলাবদ্ধতা দেখা গেছে।

এনডিটিভি বলছে, বৃষ্টির মধ্যে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। রাত ৩টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানায়, আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য বিঘ্নিত হচ্ছে।

অবশ্য প্রায় দুই ঘণ্টা পর সংস্থাটি জানায়, ফ্লাইট চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত দিল্লি বিমানবন্দর থেকে ফ্লাইটগুলো গড়ে ৪৬ মিনিট দেরিতে ছাড়ছে।

এদিকে দিল্লির পাশাপাশি হরিয়ানা ও উত্তরাখণ্ডেও প্রবল বৃষ্টিপাত হয়েছে। যদিও ভারী বর্ষণের আগেই ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) দিল্লি ও আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছিল।

তাদের “নাউকাস্ট” পূর্বাভাসে জানানো হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বজ্রঝড়সহ বৃষ্টি রাজধানীর দিকে ধেয়ে আসছে। এই ঝড়ের প্রভাবে ঘন ঘন বজ্রপাত, ঘণ্টায় ৪০-৬০ কিমি বা তারও বেশি গতিতে ধুলোর ঝড় ও দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ জনগণকে খোলা জায়গা এড়িয়ে চলার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার, দুর্বল বা পুরোনো দালান থেকে দূরে থাকার এবং জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

দেশে আরও কমল স্বর্ণের দাম

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

ইসরাইল সফরে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১০

কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ, খেলা কবে কখন?

১১

তেহরানে খামেনির শোক র‌্যালিতে জনসমুদ্র

১২

১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

১৩

সাগরে নিম্নচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৪

যে ৪ কারণে বাদ পড়ল ব্রাজিল

১৫

যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

১৬

হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু: যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয়

১৭

‘আজই রোনালদোর লাস্ট ড্যান্স এখনই নয়’, বললেন মার্তিনেজ

১৮

ইরানে আয়াতুল্লাহ খামেনির দাফনের প্রস্তুতি চলছে

১৯

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

২০