নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রপ্তানির চেয়ে আমদানি বেশি, বাড়ছে বাণিজ্য ঘাটতি

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক বাণিজ্যে রপ্তানি আয়ের চেয়ে দ্রুতগতিতে আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। এর ফলে চলতি হিসাবও ঋণাত্মক অবস্থায় পড়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকার মানে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত চলতি হিসাবের ভারসাম্য সংক্রান্ত (ব্যালান্স অব পেমেন্ট) হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের (২০২৫–২৬) প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) রপ্তানি আয় হয়েছে ১ হাজার ১০৮ কোটি ৭০ লাখ ডলার, আর আমদানি ব্যয় দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ কোটি ডলার। ফলে তিন মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৫৭১ কোটি ২০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০৭ কোটি ডলার বেশি।

চলতি হিসাবেও ঘাটতি দেখা দিয়েছে। গত অর্থবছরের প্রথম প্রান্তিকে এই খাতে উদ্বৃত্ত থাকলেও এবার ৪ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি হয়েছে। তবে সামগ্রিক লেনদেন ভারসাম্য (ওভারঅল ব্যালান্স) ইতিবাচক হয়েছে—আগের বছরের ১৪৮ কোটি ডলারের ঘাটতি থেকে এখন ৮৫ কোটি ৩০ লাখ ডলার উদ্বৃত্ত রয়েছে।

brac epl single inner regular
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জানান, রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য ও কাঁচামাল আমদানি বেড়েছে, ফলে রপ্তানির তুলনায় আমদানি বেশি হয়েছে। তবে উৎপাদনমুখী আমদানি ভবিষ্যতে চলতি হিসাবের ভারসাম্য ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রবাসী আয়ে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই–সেপ্টেম্বর সময়ে প্রবাসীরা ৭.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি।

বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই)ও বেড়েছে—তিন মাসে এফডিআই এসেছে ৩১ কোটি ৮০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় তিন গুণ। তবে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ (পোর্টফোলিও ইনভেস্টমেন্ট) নেতিবাচক হয়েছে; আগের বছরের ৫০ লাখ ডলার ইতিবাচক বিনিয়োগ এবার ৪ কোটি ২০ লাখ ডলার ঋণাত্মক অবস্থায় রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, আমদানি নিয়ন্ত্রণ ও রপ্তানি বহুমুখীকরণ ছাড়া চলতি হিসাবের ভারসাম্য টেকসই রাখা কঠিন হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Exploring Slot RTP & Volatility at Caswino Casino

Content Review 450-341677-45654d42a458

Großartige_Unterhaltung_erwartet_dich_mit_dem_fezbet_online_casino_und_zahlreic

Erlebnisreiche_Unterhaltung_mit_felixspin_casino_für_hohe_Gewinne_und_Spaß

Content Review 749-327178-5f95cf266173

Ergänzende_Strategien_von_erfahrenen_Spielern_zum_flexiblen_Einsatz_von_felix_s

Ergänzende_Strategien_für_Gewinnoptimierung_mit_fezbet_im_Online-Bereich

Coronavirus disease 2019

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

১০

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১১

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১২

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১৩

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৪

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১৫

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৬

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৭

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৮

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৯

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

২০