Hamidul Haque
১৯ মে ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বম্ভরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) ভোরে উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিজিবির আওতাধীন রাজাপাড়া সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় সীমান্তে সে দেশের সরকার কারফিউ জারির পর বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সুনামগঞ্জের সীমান্ত এলাকা বসবাসকারী লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানায় পাশাপাশি বিজিবি নজরদারি বাড়ায় ও বিএসএফের কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এ অবস্থায় আজ সোমবার (১৯ মে) ভোররাতে বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাই পণ্য বহন করে আনার জন্য সামসুলসহ চার-পাঁচজন প্রবেশ করে। এ সময় বিএসএফ কর্তৃক বাধা প্রদান করলে চোরাকারবারিদের সঙ্গে বিএসএফের দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার লক্ষ্যে ফায়ার করে।

এতে শামসুলের বাম হাতে ২টি গুলি লেগে গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে।
জানা গেছে, আহত শামসুল স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আশঙ্কামুক্ত হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

সামসুলের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, নাগরিকরা চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০