Hamidul Haque
১৩ জুলাই ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশে অপরাজনীতির কবর রচনা করতে হবে-নুরুল হক নুর

বাংলাদেশে অপরাজনীতির কবর রচনা করতে হবে, নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদকঃ গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ঢাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একদল যাবে, আরেকদল এসে দখল করবে- বাংলাদেশে এই অপরাজনীতির কবর রচনা করতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না।

শনিবার (১২ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, রাজধানী ঢাকার মিটফোর্ডে ওই ব্যবসায়ীকে খুন করেছে যুবদলের কর্মীরা। চাঁদাবাজি করতে গিয়ে তারা ভেবেছে, দু-একটা খুন করে ভয় তৈরি করলে জেলে গেলেও চাঁদাবাজি চলবে। এই ধরনের সন্ত্রাস নির্ভর রাজনীতি নব্বই পরবর্তী সময়ে এ দেশের জনগণ দেখেছে।

তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, যেভাবে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো প্রভাবশালী দৈত্যকে ক্ষমতা থেকে হটিয়েছি, সেভাবে আগামীর বাংলাদেশেও যেন কোনো নতুন দৈত্য বা দানব তৈরি না হয়, তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, দুঃশাসন ও অপরাজনীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায়, জুলাইয়ের অভ্যুত্থানের স্বপ্ন অধরায় থেকে যাবে।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আক্তার জামান সম্রাটের সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গাজী সুফিয়ানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১১

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১২

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৪

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৫

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৬

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

১৭

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

১৮

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

১৯

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

২০