স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০১৯, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিহত স্ত্রীর গলায় কামড়ের চিহ্ন, স্বামী আটক

নিউজ ট্রেইলারঃখুলনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। অভিযুক্ত মাহমুদ আলম আর্মড পুলিশের নায়েক।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ২টায় স্ত্রী জোয়ানা আকতার উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই জোয়ানা আকতার উষা মারা গেছেন।

খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাদামতলা এলাকার মনিরুল ইসলামের ভাড়া বাসায় থাকতেন মাহমুদ ও তার স্ত্রী। শুক্রবার রাতে রান্না করা খাবার নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে মারধর করেন মাহমুদ। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরেই ফেলে রেখে চলে যান মনিরুল ইসলাম। ঘটনার দিন দুপুরে প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় উষাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের গলায় কামড়ের চিহ্ন রয়েছে। হত্যার কারণ খঁজে বের করতে মরদেহের ময়না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। নায়েক মাহমুদকে আটক করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, জোয়ানা আকতার উষার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। ছয় মাস আগে তাদের বিয়ে হয়। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। শুক্রবার রাতে রান্না নিয়ে ঝগড়ার একপর্যায়ে এ ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০