Hamidul Haque
৯ জুন ২০২০, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়নগঞ্জের সোনারগাঁয়ে চরাঞ্চল নুনেরটেকে যেন ঠেকানোই যাচ্ছেনা বাল্য বিয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁয়ে নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেকে যেন বাল্য বিয়ে ঠেকানোই যাচ্ছেনা।
সবশেষ মঙ্গলবার গভীর রাতে বাল্য বিয়ের শিকার হলেন নুনেরটেক স্কুলের অষ্টম শ্রেনীর এক ছাত্রী।

বিয়ের খবর জানাজানি হলে, দিনের বেলা উপজেলা প্রশাসন মেয়ের বাবা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে বিয়ে বন্ধ করে দেয়। মেয়ের বাবা ও নুনেরটেক স্কুলের শিক্ষানুরাগী সদস্য জাকারিয়া সোমবার মেহমানদের খাওয়া দাওয়া শেষ করে বিদায় করে দেয়ার প্রতিশ্রুতি দেয় প্রশাসনকে। কিন্তু ওইদিন রাতেই বাড়িতে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে সম্পন্ন করে সিঙ্গাপুর প্রবাসী পাত্রের হাতে তুলে দেন নিজের মেয়েকে। তবে মেয়ের বাবা জাকারিয়ার দাবি, তার মেয়ে স্কুলে অষ্টম শ্রেনীতে পড়লেও তার বয়স ১৭ পার হয়েছে। তাছাড়া সামাজিক ও ব্যক্তিগত মান সম্মানের কথা ভেবেই তিনি মেয়েকে বিয়ে দিতে বাধ্য হয়েছেন।

ঘটনায় প্রত্যক্ষভাবে সহযোগিতা করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন, স্কুল কমিটির সভাপতি অাবুল হাসেম এর বিরুদ্ধে। যদিও তারা ঘটনায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। তাদের উভয়ের বক্তব্য প্রশাসনের সাথে সহযোগিতা করে দিনের বেলা বিয়ে বন্ধ করা হয়েছে। তবে রাতের অাধারে যদি কোন ব্যত্যয় হয়ে থাকে সেটা তাদের জানা নেই।

এব্যাপারে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার বলেন, গতকাল বিয়ে বন্ধ করে মেয়ের বাবা ও স্থানীয় জনপ্রতিনিধিদের কঠোর ভাবে হুশিয়ার করে দেয়া হয়েছে। এরপরেও যদি বিয়ে দিয়ে থাকে তাহলে অাইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, উপজেলা বারদি ইউনিয়নের নুনেরটেক এলাকায় স্থানীয় প্রভাবশালী জাকারিয়া তার অষ্টম শ্রেনী পড়ুয়া মেয়েকে বিয়ে দিচ্ছেন এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম তাৎক্ষনিক ব্যবস্থা নেন। তবে, নুনেরটেক নদী বেষ্টিত ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কেউ সরাসরি যেতে পারেননি।

প্রসঙ্গত, গতবছর একই কায়দায় রাতের অাধারে জাকারিয়া তার বড় মেয়ে ও বাতিজীর বাল্য বিয়ে দেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে। অভিযোগ রয়েছে জাকারিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য লোকমান হোসেন ও স্কুল কমিটির সভাপতি অাবুল হাসেমের সহযোগিতায়ই
সোনারগাঁয়ের নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেকের বাল্য বিয়ে ঠেকানো যাচ্ছেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Großartige_Unterhaltung_erwartet_dich_mit_dem_fezbet_online_casino_und_zahlreic

Erlebnisreiche_Unterhaltung_mit_felixspin_casino_für_hohe_Gewinne_und_Spaß

Content Review 749-327178-5f95cf266173

Ergänzende_Strategien_von_erfahrenen_Spielern_zum_flexiblen_Einsatz_von_felix_s

Ergänzende_Strategien_für_Gewinnoptimierung_mit_fezbet_im_Online-Bereich

Coronavirus disease 2019

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১০

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১১

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১৩

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৪

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৫

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৬

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৭

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৮

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৯

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

২০