নিউজ ডেস্ক
১৬ অক্টোবর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান দেশে এলে জনতার ঢল নামবে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি একটি পরীক্ষিত দল, যার জন্ম আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে। আমরা কখনো মাথা নত করিনি। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের কোনো বিকল্প নেই।

তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি এলে দেশজুড়ে জনতার ঢল নামবে। এখন হিন্দু সম্প্রদায়ের মানুষও বুঝতে পারছে, বিএনপির বিকল্প নেই। জনগণ আমাদের ভোটের মাধ্যমে ক্ষমতায় বসাবে।’

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শিবদীঘি মোড়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘এখন তো খুঁজেও পাওয়া যায় না হাসিনাকে— এলা কুনঠে গেইল? কী পেলেন? আওয়ামী লীগ দেশটা শেষ করে দিয়েছে। এমন অবস্থা কেন হলো যে, আমরা মানুষের কাছে দাঁড়াতে পারছি না। বায়তুল মুকাররম মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে গেছেন।

সে সময় এত অপকর্ম হয়েছে যে, ধর্মীয় নেতারাও নিরাপদ বোধ করছেন না।’
তিনি বলেন, ‘পনেরো বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আমাদের ছেলেরা, কৃষকরা মাঠে নেমে গণভনের দিকে দিল দৌড়, অমনি সে দৌড়ে বিমানে উঠে গেল। আমরা তখনই বলেছিলাম, মানুষের উপর এত অত্যাচার করবেন না। মানুষকে ভোট দিতে দিন, গণতন্ত্রকে চলতে দিন। কিন্তু তারা সেটা করেনি। সে জন্যই আজ এই পরিণতি।’

তিনি আরো বলেন, ‘আগামীকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে। আমরাও করবো- যদি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়।’

পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ জাহিদুর রহমান, সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা কামাল আনোয়ার আহাম্মেদ, সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, রাণীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, পীরগঞ্জ উপজেলা সম্পাদক জিয়াউল ইসলাম, জেলা পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা পৌর সভাপতি শাহাজাহান আলী ও সম্পাদক মহসিন আলীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০