Hamidul Haque
১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

তত্ত্বাবধায়ক সরকার আলোচনা মুলতবি, সিদ্ধান্তে পৌঁছায়নি কমিশন

নিজস্ব প্রতিবেদনঃ জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলেও কোনো ধরনের সিদ্ধান্তে না পৌঁছে আপাতত এ বিষয়ে আলোচনা মুলতবির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বৃহস্পতিবার আলোচনার মধ্যাহ্নভোজের বিরতিতে রাজনৈতিক দলগুলো জানায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কাঠামোগত বিষয় সংসদের উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের ওপরে নির্ভরশীল হওয়ায় আগে উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের সঙ্গে বিচার বিভাগকে মেলানোর অভিজ্ঞতা সুখকর ছিল না। একইভাবে কোনো উপায় না পেয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্তও ভালো ফল বয়ে আনেনি।

যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত, তাই এর দায়িত্ব সংসদের হাতে রাখার প্রস্তাব দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। এ লক্ষ্যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ মিলিয়ে সাত সদস্যের কমিটি গঠনের প্রসঙ্গ এসেছে বলে জানান সাকি।

এই কমিটি সর্বসম্মতিক্রমে কিংবা ভোটের মাধ্যমে র‍্যাংকিং ব্যবস্থায় জাতীয় নির্বাচনের আগে প্রধান উপদেষ্টা নির্বাচিত করবেন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের নাম এবং ক্ষমতার পরিবর্তন আনা প্রয়োজন। যদি প্রতিবার নির্বাচনের আগে এমন একটি সরকারের প্রয়োজন হয়, তাহলে আসলে দেশের কী সংস্কার হলো—এ নিয়ে প্রশ্ন উঠবে।

তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হয়েছে। আলোচনায় বেশিরভাগ রাজনৈতিক দল আপিল বিভাগে জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন বিচারপতির পরিবর্তে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছে।

তবে বিগত সরকারের বিচারপতি নিয়োগ প্রশ্নবিদ্ধ উল্লেখ করে এবি পার্টির মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘বিচার বিভাগের অনেক বিচারপতি আওয়ামী লীগ আমলের নিয়োগপ্রাপ্ত। এদের অনেকে যোগ্যতার ভিত্তিতে নয়, নিয়োগ পেয়েছে দলীয় স্বার্থ বিবেচনায়। এদের মধ্য থেকে যারা জ্যেষ্ঠ, তাদের প্রধান বিচারপতি করা হলে বিচার বিভাগের স্বচ্ছতা ক্ষুণ্ণ হবে।’

প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে পুরো বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর ব্যাপারে জোর দেন এ রাজনৈতিক নেতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

জামালপুর সমিতি ঢাকা’র রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা

‘নেইমার আছেন’ শুনতেই আনন্দে ভাসল ব্রাজিল

১০

জ্বলানির দামবৃদ্ধির প্রতিবাদে কেনিয়াজুড়ে বিক্ষোভ, নিহত ৪

১১

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: শামা ওবায়েদ

১২

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি

১৩

দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, সতর্কসংকেত জারি

১৪

ভারতে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

১৫

রোনালদোর ভুলে গোল খেয়ে ‘চ্যাম্পিয়ন্স লিগ’ ফাইনালে হারল আল-নাসর

১৬

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে, কঠোর হুমকি ট্রাম্পের

১৭

ঈদুল আজহা কবে, ঘোষণা দিল তিউনিসিয়া ও তুরস্ক

১৮

মেয়ের কোনো ভুলত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন

১৯

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

২০