Hamidul Haque
২২ জুন ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেলে থাকা প্রবাসী পরিবারের সড়ক অবরোধ

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আমিরাত ফেরত প্রবাসী এবং জেলে বন্দি ২৫ প্রবাসীর পরিবার।

আজ রবিবার পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাওয়ার সময় পুলিশের বাধায় তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন। অবস্থানে থাকার এক পর্যায়ে বেলা সাড়ে ১২ টার দিকে আধাঘন্টার আল্টিমেটাম ঘোষণা করে আন্দোলনকারীরা।

আল্টিমেটাম ঘোষণা করে আন্দোলনকারী মো. ছগির আহমেদ তালুকদার বলেন, আমাদের এখান থেকে ৭ জন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য বলা হয়েছে।

কিন্তু আমরা বলেছি আমরা যাব না। আমরা ৩ বার গিয়ে প্রতারণার শিকার হয়েছি। আজ তাদেরকে এখানে এসে এ বিষয় সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টার বাসভবন থেকে আগামী ৩০ মিনিটের মধ্যে কেউ না আসলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে পরিবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আন্দোলনকারী প্রবাসী ও তাদের স্বজনরা। এ সময় তাঁরা ৪ দাবি উপস্থাপন করেন। দাবি তুলে ধরেন ভুক্তোভুগী দুবাই ফেরত প্রবাসী খালেদ সাইফুল্লাহ।

তিনি বলেন, ‌‘আমাদের এখনো কিছু ভাই দুবাইতে জেলে রয়েছে।
তাদের এখনো মুক্তির ব্যবস্থা করা হয়নি। গত ৮ মাস যাবৎ ক্ষতিপূরণসহ নানা দাবি জানিয়ে আসছি। স্মারকলিপি দিয়েছি। কোনো দাবি পূরণ হয়নি।’
তিনি আরো বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আবুধাবির আল সদর কারাগারে আটক ২৫ জনসহ আমিরাতের বিভিন্ন সিআইডি অফিসে আটক প্রবাসীদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফেরত আসা প্রবাসীদের ‘জুলাই প্রবাসী যুদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিতে হবে। দেশে ফেরত আসা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসন করতে হবে। একই মামলায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা দেশে ফেরত আসছেন তাদের রাষ্ট্রীয় তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।’
বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে আন্দোলনকারীরা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে রওনা হলে ইন্টারকন্টিনেন্টালের সামনে তাঁদের থামিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে হালকা ধস্তাধস্তি হয়। এরপর আন্দোলনকারীরা এখানেই কাফনের কাপড় পেচিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীদের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল

কারিনা পাচ্ছেন বিশেষ সম্মাননা

দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে

ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও পুলিশের মধ্যে ব্যাপক গোলাগুলিতে পুলিশসহ আহত ৮

১০

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

১১

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

১২

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৩

দোহারে আ.লীগের দুই নেতা গ্রেফতার

১৪

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে আনন্দের আর কিছু নেই: দিদিয়ের দেশম

১৫

বিশ্বকাপের আগে মেসির রুম নিয়ে নতুন উন্মাদনা, নেপথ্যে যে কারণ

১৬

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

১৭

খামেনির জানাজা ও দাফনের সময় জানাল ইরান

১৮

জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান

১৯

আসছে সমন্বিত ‘ফ্যামিলি ট্রি’, এক কার্ডেই সব সুবিধা

২০