News Editor
১০ মে ২০২৫, ৭:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড়ের শঙ্কায় ১২ মে’র মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার আভাস

• তাপপ্রবাহ সক্রিয় থাকতে পারে ১৫ মে পর্যন্ত
• ১৫ থেকে ১৯ মে’র মধ্যে বৃষ্টির সম্ভাবনা
• ২০ মে’র পর আবারও তীব্র তাপপ্রবাহের শঙ্কা

আগামী ১৬ থেকে ১৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণন সৃষ্টি হতে পারে। এটিই পর্যায়ক্রমে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সেই সঙ্গে আজ থেকে ১২ মে’র মধ্যে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়েও উঠতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১০ মে) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঢাকা পোস্টকে এ তথ্য জানায়।

বিডব্লিউওটি জানায়, দেশের ওপর দিয়ে শক্তিশালী তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগে তাপপ্রবাহের তীব্রতা বেশি। ধারণা করা হচ্ছে, আগামী ১৩ মে থেকে তাপপ্রবাহর শক্তি কমতে শুরু করবে ও ১৫ মে চলামান তাপপ্রবাহ পুরোপুরি শক্তি হারাবে। তবে খুলনা, রাজশাহী, বরিশাল ও রংপুর বিভাগে ও ঢাকা বিভাগের কিছু এলাকায় তাপপ্রবাহ ১৫ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। যা আগামী ১৩ মে পর্যন্ত তীব্র থাকতে পারে। চলমান তাপপ্রবাহের ফলে আজ থেকে ১২ মে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হতে পারে।

সংস্থাটি আরও জানায়, চলমান এই তাপপ্রবাহের পরপরই দেশের দিকে একটি ক্রান্তীয় আংশিক বৃষ্টিবলয় আসবে, যা আগামী ১৩ মে থেকে দেশের ওপর সক্রিয় হতে পারে এবং আগামী ১৫ মে থেকে দেশের অনেক এলাকায় অধিক সক্রিয় হতে পারে।

এই বৃষ্টি বলয়ের জন্য তাপপ্রবাহ কমে যাবে। এই বৃষ্টিবলয়টি একটি শক্তিশালী ও তীব্র বজ্রপাতযুক্ত বৃষ্টিবলয়। যা সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট ও ময়মনসিংহ বিভাগে। আর সবচেয়ে কম সক্রিয় থাকবে খুলনা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগে। বৃষ্টিবলয়টি ১৩ মে থেকে ২০ মে পর্যন্ত সক্রিয় থাকতে পারে। বেশি সক্রিয় থাকতে পারে ১৫ থেকে ১৯ মে পর্যন্ত। এই বৃষ্টিবলয়ের পর তীব্র তাপপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে।

বিডব্লিউওটি জানায়, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হচ্ছে। মে মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের জন্য প্রয়োজনীয় সকল প্যারামিটার উপস্থিত থাকতে পারে। এতে করে আগামী ১৬ থেকে ১৮ মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণন সৃষ্টি হতে পারে।  যা ক্রমান্বয়ে ঘনীভূত হয়ে পরবর্তী চার পাঁচ দিনে পর্যায়ক্রমে লঘুচাপ, সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সুতরাং মে মাসের তৃতীয় সপ্তাহে গভীর সাগরে বিচরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং এ সময়ে আবহাওয়া অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১০

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১১

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

১৭

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

১৮

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

১৯

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

২০