নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৩, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানদের কাছে ওয়ানডে সিরিজ হারের স্বাদও পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আফগানদের কাছে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের স্বাদও পেল বাংলাদেশ। সিরিজ বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই এলোমেলো এক বাংলাদেশের দেখা মিলছিল। ইবাদত হোসেন, হাসান মাহমুদরা বোলিংয়ে ছিলেন ছন্নছাড়া। আফগানিস্তানের ইনিংসের ৩৩১ রানের মধ্যে অতিরিক্ত থেকে ৩৩ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। বোলারদের পথ অনুসরণ করেছেন ব্যাটাররাও। যার ফল, দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে ১৪১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডেতে আফগানদের বিপক্ষে রানের ব্যবধানে এটিই সবচেয়ে বড় পরাজয় বাংলাদেশের।

টানা দুই ম্যাচ হেরে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও হারল বাংলাদেশ। আগেই বলা হয়েছে, এই প্রথম আফগানদের বিপক্ষে সিরিজ হারল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করে ৩৩১ রানের বড় স্কোর দাঁড় করায় আফগানিস্তান। তাড়া করতে নেমে আসা-যাওয়ার মিছিলে শামিল হন বাংলাদেশের ব্যাটাররা। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের শুরু অধিনায়ক লিটন দাসকে দিয়ে। ১৫ বলে ১৩ রানে ফজল হক ফারুকির বলে মোহাম্মদ নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন।

এরপর একে একে নাজমুল হোসেন শান্ত (১), মোহাম্মদ নাঈম (৯), তৌহিদ হৃদয় (১৬), সাকিব আল হাসান (২৫), আফিফ হোসেন (০) ড্রেসিংরুমের পথ ধরেন। ফারুকি, রশিদ খান, মুজিব উর রহমানদের বোলিংয়ের কোনো উত্তরই খুঁজে পাননি বাংলাদেশের ব্যাটাররা। একপর্যায়ে ৭২ রানে ৬ উইকেট হারায় স্বাগতিকেরা। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে নিয়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন মুশফিকুর রহিম।

তবে তাঁদের এই প্রতিরোধ ম্যাচে লড়াই জমিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল না। ৭২ রান থেকে দলীয় স্কোর ১৫৯ পর্যন্ত নিয়ে যান মিরাজ ও মুশফিক। ৪৮ বলে ২৫ রান করা মিরাজ মুজিবকে উড়িয়ে মারতে গিয়ে রহমত শাহর হাতে ক্যাচ দেন। একপ্রান্তে নিঃস্ব লড়াই চালানো মুশফিক শেষ ব্যাটার হিসেবে ফারুকির বলে ৬৯ রানে আউট হয়েছেন।

টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে অধিনায়ক লিটন দাস বলছিলেন, উইকেট প্রথম ওয়ানডের মতো। এমন উইকেটে তাঁর দল রান তাড়া করতে চায়। লিটনের ধারণা অবশ্য ঠিক হয়নি। প্রথম ওয়ানডেতে বল হঠাৎ থেমে থেমে এসেছিল। তবে আজ উইকেটের আচরণ সম্পূর্ণ ভিন্ন।

দুর্দান্ত ব্যাটিং উইকেট কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদের তুলাধোনা করেছেন আফগান ব্যাটাররা। বিশেষ করে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ইনিংসের শেষ দিকে অবশ্য আফগানদের রান বন্যায় বাঁধ দিয়েছে বাংলাদেশ। তবু আফগানিস্তানের স্কোর থেমেছে ৩৩১ রানে। চট্টগ্রামে কখনো ৩০০ রানের স্কোর তাড়া করে জেতেনি বাংলাদেশ। আজও সেটির ব্যতিক্রম হয়নি। ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেই গেছে, এখন বাংলাদেশের সামনে ধবলধোলাইয়ের চোখ রাঙানি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০