News Editor
১৫ মে ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলে মুস্তাফিজ মাঠে নামছেন কবে, দেখে নিন সূচি

আচমকা এক খবরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেন নড়েচড়ে বসেছেন। আইপিএলের শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় বিসিবি থেকে এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

আইপিএলের সর্বশেষ নিলামে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। শেষ কয়েক আসরে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানও ছিলেন অবিক্রিত। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দলের সঙ্গে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছেন মুস্তাফিজ। গতকাল দলের সঙ্গে আরব আমিরাতে চলেও গেছেন। টাইগার পেসারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নির্ভর করছে বিসিবির ওপর।

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও দুই আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। অবশ্য প্লে-অফে উঠতে পারলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।

দিল্লির লিগ পর্বের বাকি অংশের সূচি 
১৮ মে, রাত ৮টা – দিল্লি বনাম গুজরাট টাইটান্স, দিল্লি
২১ মে, রাত ৮টা -মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি, মুম্বাই
২৪ মে, রাত ৮টা- পাঞ্জাব কিংস বনাম দিল্লি, জয়পুর

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০