Hamidul Haque
১১ মে ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১১ মে) দুপুরে দিনাজপুর ৪২ বিজিবি থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃতরা হলেন—বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ ছাতইল গ্রামের নজরুল ইসলামের ছেলে লাইছুর রহমান (২১), বিরল উপজেলার নাড়াবাড়ী গ্রামের আমান উল্লাহর ছেলে আব্দুল কাদের (২৮), বোনগ্রামের পুলেন চন্দ্র রায়ের ছেলে সুজন চন্দ্র রায় (১৮) ও দাসনগর গ্রামের নিলামু রায়ের ছেলে সূর্য রায় (২২)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ভোর ৩টায় বোচাগঞ্জ উপজেলার পরশ্বেরপুর বিওপির সীমান্তের ৩৩২ মেইন পিলারের ১ সাব পিলারের কাছ থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে সাত থেকে আট মাস পূর্বে দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। আবার সেখান থেকে ভারতীয় দালালদের সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

এদিকে বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০