Hamidul Haque
২৪ মে ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৬৫ কোটি টাকার ম্যাচে বেলিংহ্যামদের মুখোমুখি হামজা

স্পোর্টস ডেস্ক : জুনের শুরুতে বাংলাদেশের মাটিতে অভিষেক হামজা চৌধুরীর। তার আগে তার দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে বড় এক ম্যাচ খেলতে হচ্ছে তাকে। আজ লন্ডনের ওয়েম্বলিতে চ্যাম্পিয়নশিপ প্লে–অফের ফাইনালে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে দলটা। এই ম্যাচ থেকে সম্ভাব্য অর্থলাভের অঙ্কটা অনেক বড়, ৩৬৫ কোটি টাকা। তাই লড়াইটার দামও বেড়ে যাচ্ছে পাল্লা দিয়ে।

তবে টাকার চেয়ে বড় বিষয় হচ্ছে এই ম্যাচ জিতলে প্রিমিয়ার লিগ খেলার হাতছানি। এই ম্যাচ জিতলেই এক মৌসুম বাদে আবারও প্রিমিয়ার লিগে পা রাখবে শেফিল্ড ইউনাইটেড। সেক্ষেত্রে হামজাকেও আবার দেখা যেতে পারে প্রিমিয়ার লিগে।
শেফিল্ড এক মৌসুম আগেই প্রিমিয়ার লিগে খেলেছে। তবে টেকেনি দলটা। ওদিকে সান্ডারল্যান্ড সেই ২০১৭ সালে সবশেষ খেলেছে বিশ্বের সবচেয়ে দামি এই লিগে। ফলে দুই দলই যে প্রিমিয়ার লিগে যাওয়ার মরিয়া চেষ্টাটাই করবে, তা বলাই বাহুল্য।

এই ম্যাচ জিতলে বড় অঙ্কের অর্থযোগের হাতছানি এর গুরুত্বটা অনেকগুণে বাড়িয়ে দিচ্ছে। অর্থ বিষয়ক প্রতিষ্ঠান ডেলয়েট ২০২০ সালে জানায়, চ্যাম্পিয়নশিপ প্লে–অফ ফাইনালে জিতলেই একটা দল সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ থেকে উপরি আয় করতে পারে ১৬.৭ থেকে ৩২.৮ কোটি ডলার। সেটা কোভিডকালের পর মূল্যস্ফীতির বাজারে যে আরও বেড়েছে, তা নিশ্চয়ই আর বলে দিতে হয় না!

তবে এই ম্যাচের গুরুত্ব বাংলাদেশিদের কাছে বেশি, কারণ ম্যাচে আছে হামজা চৌধুরীর উপস্থিতি। বাংলাদেশি এই মিডফিল্ডার মাঝমৌসুমে শেফিল্ডে যোগ দিয়ে খেলছেন বেশ ভালো। দলকে একটা বড় সময় চ্যাম্পিয়নশিপের শীর্ষে রাখাতেও বড় অবদান ছিল তার।

কিন্তু শেষ দিকে এসে পা হড়কে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারায় শেফিল্ড। এবার প্লে অফের ফাইনালে নিশ্চয়ই সে সুযোগ হারাতে চাইবে না দলটা। এদিকে প্রিমিয়ার লিগে খেলার দুয়ারে থাকা আরেক দল সান্ডারল্যান্ড অনেক কষ্টেসৃষ্টে শীর্ষ ছয় নিশ্চিত করে প্লে অফের টিকিট কাটে। ফলে তারাও এত কষ্টের পর প্রিমিয়ার লিগে খেলতে চাইবে যে করেই হোক, তা নিশ্চিত।

সান্ডারল্যান্ড দলে একটা নাম আপনার পরিচিত ঠেকতে পারে, তিনি বেলিংহ্যাম। না, জুড বেলিংহ্যাম নন, তার ভাই জোবে বেলিংহ্যাম খেলেন দলটিতে। আজ রাত ৮টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে আপনার নজর রাখার আরও একটা কারণও তৈরি হয়ে গেল নিশ্চয়ই!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০