Hamidul Haque
১২ মে ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম আরও কমল বিশ্ববাজারে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আবারও বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার। মার্কিন-চীন বাণিজ্যে শুল্ক নিয়ে ইতিবাচক আলোচনায় বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুটির দাম কমছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে সোমবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ২৭৭ দশমিক ৮৪ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি ফিউচার মার্কেটেও প্রায় ২ শতাংশ কমেছে স্বর্ণের দর। এই বাজারে প্রতি আউন্স স্বর্ণ ৩ হাজার ২৭৯ দশমিক ২০ ডলারে বিক্রি হচ্ছে।

রোববার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চ স্তরের বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। যেখানে বাণিজ্য ঘাটতি কমাতে একটি ‘চুক্তি’ করার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে চীনা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছেছেন।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য আলোচনায় অগ্রগতির কথা বলার সঙ্গে সঙ্গে ডলার সূচকে উন্নতি হয়েছে। এতে বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে স্বর্ণের কদর কমেছে।

গত মাসে যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর প্রায় একইরকম শুল্ক আরোপ করে। এর ফলে বাণিজ্য যুদ্ধ শুরু হয়, যা বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা বাড়িয়ে তোলে।

এদিকে বিশ্ববাজারে দর কমার প্রেক্ষিতে টানা ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ শনিবার ভরিতে ১ হাজার ৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা। রোববার থেকে দেশের বাজারে নতুন এই দরে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০