স্টাফ রিপোর্টার
৪ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সংলাপের জন্য শেখ হাসিনার দরজা সবসময় খোলা’

নিউজ ট্রেইলার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা। কেউ কোনও বিষয়ে কথা বলতে চাইলে বা তার সঙ্গে নিয়মমাফিকভাবে আলাপ-আলোচনা করতে চাইলে তার দরজা খোলা আছে।

আজ সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করতে করতে খাদের কিনারায় চলে এসেছে। এ অবস্থায় তারা বেসামাল-বেপরোয়া হয়ে যখন যা খুশি তাই বলছে। তাদের কোনও যুক্তি নেই, এখানে কোনও বাস্তবতা নেই। কারণ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে কোনও প্রশ্ন নেই বরং সবাই অভিনন্দন জানাচ্ছে। একমাত্র বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারাই নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে।উপজেলা চেয়ারম্যানের পদে মনোনয়নের জন্য নাম পাঠানোর ক্ষেত্রে এমপিরা প্রভাব খাটিয়ে একক নাম পাঠানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, সে রকম অভিযোগ আসতে পারে। এখন এককভাবে নিয়ম ভঙ্গ করে যদি কোনও নাম বা তালিকা আসে সেজন্য তো আমাদের মনোনয়ন বোর্ড আছে। সেখানে এসব অভিযোগের ফয়সালা হবে। সঠিকভাবে নাম না আসলে জরিপ রিপোর্ট ও অন্যান্য বিষয় মিলিয়ে আমরা মনোনয়ন দেবো। শুধুমাত্র তৃণমূলের রিপোর্টের ওপর আমরা ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেবো না।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা আইনি বিষয়। আইনি যুদ্ধে তাদের নেত্রীকে মুক্ত করে আনলে তাদেরকে স্বাগতম। তবে বিএনপি আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে, এটা এখন আর দেশের জনগণ বিশ্বাস করে না। কারণ তাদের আন্দোলন আষাঢ়ে তর্জন-গর্জনেই সার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০