নিউজ ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া: অপরাজিতা

নিউজ ডেস্ক: ‘পরকীয়া’ সামাজিকভাবে একটি ঘৃণ্য শব্দ। তবে এটি মানবজীবনের অংশ হয়েই রয়েছে। বেশির ভাগই নিকৃষ্টতম পন্থা বলে বিশ্বাস করলেও অনেকে পরকীয়ার সমর্থনেও কথা বলেন। বিনোদন অঙ্গনে পরকীয়া একটি চিরচেনা শব্দ। তারকাদের মাঝে এর প্রভাব অনেক বেশি। পরকীয়ার সমর্থনে প্রকাশ্যে কথাও বলেছেন অনেক তারকা।

সম্প্রতি পরকীয়াকে সমর্থন করে নিজের মতামত জানালেন কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনি বলেন, পরকীয়া সুস্থতার লক্ষণ। যদিও অনেকেই আমার এই কথায় খেপতে পারেন, তবে এ বিষয়ে আমার যুক্তি গুলো শুনলে আপনারও ভুল ভাঙবে।

অপরাজিতা বললেন, কেন পরকীয়া আটকাতে হবে। এটা তো সুস্থতার লক্ষণ। চিরাচরিত ছিল। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম।

তিনি বলেন, কারো কাউকে ভালো লাগতেই পারে। আমি কারো সঙ্গে ঘর করি বলে জীবনে কাউকে ভালোবাসব না, কোনো ভালো জিনিস দেখব না, এমনটা তো হতে পারে না। যার যত অপশন বেশি, তার জীবনে তত মানুষ আসতেই পারে। এবার কেউ সেটা কিভাবে ব্যালান্স করবে সেটা সেই মানুষটার ব্যাপার। কিন্তু এতে তো কোনো অপরাধ নেই।

অপরাজিতা মনে করেন, ভালো লাগা হতেই পারে বিয়েতে বা সম্পর্কে থাকাকালীন। তিনি বলেন, আমি আমার সংসারকে বেশি গুরুত্ব দেব না অন্য কাউকে, সেটা আমি ঠিক করব। পাখিকেও তো খাঁচায় বন্দি রাখা ঠিক নয়। কাউকে না ঠকালেই হবে।

অপরাজিতাকে এখন দেখা যাচ্ছে ‘জল থইথই ভালোবাসা’ ধারাবাহিকে। এর আগে লক্ষ্মী কাকিমা সুপারস্টারে কাজ করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০