স্টাফ রিপোর্টার
১৫ মে ২০২০, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যেসব অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত ১৮ হাজার ৮৬৩ জন এতে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন মোট ২৮৩ জন। সাধারণ মানুষের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরাও।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেশের মোট ৪৯টি গণমাধ্যমের ১০৮ জন সংবাদকর্মী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।  এর মধ্যে শুধু টেলিভিশনের ৫১ জন সংবাদকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন একজন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ২৫ জন। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়েই দুই সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।

তারা হলেন- দৈনিক সময়ের আলো পত্রিকার সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান। তারা দুইজনই করোনার উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের নমুনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে দৈনিক সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ন কবির খোকনের মৃত্যুর পর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

যেসব অনলাইন নিউজ পোর্টালের সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন-

বাংলা ট্রিবিউন: এই অনলাইন পোর্টালটির রিডিং সেকশনের একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

পূর্বপশ্চিম ডট কম: এই পোর্টালটির জামালপুর প্রতিনিধি আক্রান্ত হয়েছেন। তবে তিনি ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

বিবার্তা: এই অনলাইন পোর্টালটির একজন সংবাদকর্মী আক্রান্ত হয়েছেন।

বার্তা২৪: এই নিউজ পোর্টালটির একজন বিশ্ববিদ্যালয় প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন।

যেসব রেডিও চ্যানেলের সংবাদকর্মী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন-

রেডিও টুডে: এই রেডিওটির নারায়ণগঞ্জ প্রতিনিধি করোনায় আক্রান্ত হয়েছেন।

রেডিও আমার: তাদের একজন সংবাদকর্মীর কোভিড-১৯ পজিটিভ এসেছে।

এ ছাড়া বার্তা সংস্থা ইউএনবির চট্টগ্রাম প্রতিনিধি করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০