News Editor
১৩ নভেম্বর ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির বার্সেলোনায় ফেরার স্বপ্ন ভেঙে গেল!

ফুটবল ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সেলোনাতে কেটেছে লিওনেল মেসির। তিক্ত অভিজ্ঞতা নিয়ে ক্লাবটি ছাড়লেও অন্তর থেকে মুছে ফেলেননি। গত রবিবার স্পেনে আর্জেন্টিনা স্কোয়াডে যোগ দেওয়ার আগে আচমকা মেসিকে স্পটিফাই ন্যু ক্যাম্পে দেখা গিয়েছে। তারপর স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সপরিবারে বার্সায় ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

কিন্তু বার্সেলোনা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা পরিষ্কার জানিয়ে দিলেন, খেলোয়াড় হিসেবে মেসির ক্লাবে ফেরা ‘বাস্তবসম্মত নয়’। মেসির ফেরার ব্যাপারে জানতে চাইলে কাতালুনিয়া রেডিওকে তিনি বললেন, ‘তার চলে যাওয়াটা আমরা যেভাবে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কিন্তু মেসি ও ক্লাবের প্রত্যেকের প্রতি শ্রদ্ধার প্রেক্ষিতে বলতে চাই, বাস্তবসম্মত নয় এমন জল্পনা কল্পনাকে উৎসাহিত করার পক্ষে আমি নই।’

মেসির ন্যু ক্যাম্পে আসা সবার মতো লাপোর্তাকেও বিস্মিত করেছে। ক্লাবের রেকর্ড গোলদাতা সেদিন ইন্টার মায়ামি ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পলকে নিয়ে পুরানো মাঠে যান ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। নিরাপত্তাকর্মীরাও তাকে ঢুকতে দেন।

২০২১ সালে অপ্রত্যাশিতভাবে বার্সা ছাড়ার পর এই প্রথম ন্যু ক্যাম্পে পা রাখেন মেসি। লাপোর্তার আশা, পুরো মাঠের সংস্কার শেষ হলে আটবারের ব্যালন ডি’অর জয়ীকে সামনে রেখে তার সম্মানে একটি ম্যাচ আয়োজন করা হবে।

লাপোর্তা বললেন, ‘আমি জানতাম না সে আসছে, কিন্তু ন্যু ক্যাম্প তার বাড়ি। তারা আমাকে বলেছে কী হয়েছিল। এটা দারুণ। সে রাতের খাবার শেষ করে কিছু বন্ধুদের নিয়ে এসেছিল। এটা একটি স্বতঃস্ফূর্ত আচরণ, যেটা বার্সার চেতনার সঙ্গে যায়।’

২০ বছরের বেশি সময়ের বার্সা ক্যারিয়ারে মেসি ১৭ মৌসুম প্রথম দলের হয়ে খেলেছেন। ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল এবং ১০ লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ ৩৪ ট্রফি জিতেছেন।

২০২১ সালে পিএসজিতে চলে যান মেসি। তার দুই বছর পর যোগ দেন মায়ামিতে। সেখানে নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০