Hamidul Haque
১৬ মে ২০২৫, ৪:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সীগঞ্জে গভীর রাতে আগুনে পুড়লো ৮০ দোকান

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০/৮০টি দোকান ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা প্রায় ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি এবং এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ২টার দিকে ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারে এ ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলির মধ্যে থাকা দোকানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, সকাল ৮টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে ওই বাজারের ৭০ হতে ৮০টি দোকান পুড়ে গেছে।

তিনি আরও বলেন, আগুনের উৎস সম্পর্কে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতি নির্ধারণের কার্যক্রম চলছে। তিনি জানান, আগুনের খবর পেয়ে রাত ২টার কিছুটা পরে ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে শ্রীনগর বাজারে আগুন দেখা দেয়। এরপর নিয়ন্ত্রণে কাজ করতে থাকে তারা। একটি গলিতে আগুন নিয়ন্ত্রণে এলে অন্য গলিতে তা আবার নতুন করে ছড়িয়ে পড়ে। ফলে পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়। তবে ফায়ার সার্ভিসের দক্ষতা ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে স্থানীয় পুলিশ ও দোকানদাররাও সহায়তা করেছেন। এই অগ্নিকাণ্ডে শ্রীনগর বাজারের ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। কান্না, হতাশা ও আতঙ্কে ভারী হয়ে উঠেছে পুরো বাজার এলাকার পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

Großartige_Unterhaltung_erwartet_dich_mit_dem_fezbet_online_casino_und_zahlreic

Erlebnisreiche_Unterhaltung_mit_felixspin_casino_für_hohe_Gewinne_und_Spaß

Content Review 749-327178-5f95cf266173

Ergänzende_Strategien_von_erfahrenen_Spielern_zum_flexiblen_Einsatz_von_felix_s

Ergänzende_Strategien_für_Gewinnoptimierung_mit_fezbet_im_Online-Bereich

Coronavirus disease 2019

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

১০

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

১১

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১২

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

১৩

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

১৪

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

১৫

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১৬

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১৭

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১৮

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৯

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

২০