নিউজ ডেস্ক
১৭ মে ২০২০, ৯:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাস্ক জীবাণুমুক্ত করার তিন পদ্ধতি

মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সব সময় মাস্ক ব্যবহার করতে বলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা বেশি জরুরি বলে জানিয়েছেন তারা। একই সঙ্গে প্রতিবার মাস্ক ব্যবহারের আগে অবশ্যই এটিকে জীবাণুমুক্ত করে পরিধান করতে হবে।

এক্ষেত্রে বাইরে থেকে ঘরে ফেরার পর কোনো কিছুতে হাত দেয়ার আগে অবশ্যই ২০ সেকেন্ড সময় নিয়ে সাবান দিয়ে হাত ধুতে হবে। পাশাপাশি মাস্কও ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে। এক মাস্ক বেশিদিন ব্যবহার করা যাবে না। প্রয়োজনে নিজেই মাস্ক বাড়িতে বানিয়ে নিতে পারেন। সেগুলো নিয়মিত জীবাণুমুক্ত করে রাখতে হবে।

অনেকের মনেই প্রশ্ন, কীভাবে ধৌত করলে কিংবা কতক্ষণ ধৌত করলে মাস্ক জীবাণুমুক্ত হবে। সেটিরও পদ্ধতি জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

চলুন তাহলে জেনে নেই মাস্ক জীবাণুমুক্ত করার পদ্ধতি

=) পাত্রে গরম পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করা যায়। এক্ষেত্রে বড় একটি পাত্রে গরম পানিতে সাবান মিশিয়ে তাতে অন্তত পাঁচ মিনিট মাস্কগুলো ভিজিয়ে রাখতে হবে। পরে তা ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকাতে হবে।
=) ওয়াশিং মেশিনে পরিষ্কার করা যায়। এক্ষেত্রে প্রথমে মাস্কগুলোকে একটি কাপড়ের ব্যাগে ঢুকিয়ে নিন। কারণ ব্যাগের মধ্যে রেখে পরিষ্কার করলে মাস্কের ইলাস্টিক নষ্ট হবে না। সাধারণ লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করে গরম পানি দিয়ে তা পরিষ্কার করতে হবে।

=) ওভেনেও জীবাণুমুক্ত করা সম্ভব। এক্ষেত্রে ব্যবহার করা মাস্ক ফ্লেমেবল বা দাহ্য হওয়া যাবে না এবং সাধারণ কাপড়ের ফিতার হলে হবে না। অর্থাৎ মাস্ক যদি দাহ্য না হয় ও সাধারণ কাপড়ের ফিতা থাকে, তবেই শুধু ওভেনে জীবাণুমুক্ত করা যাবে। ১৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আধা ঘণ্টা গরম করলে মাস্ক জীবাণুমুক্ত হবে।

=) বৈদ্যুতিক ইস্ত্রিতে মাঝারি তাপমাত্রায় আধা ঘণ্টা তাপ দিয়েও মাস্ক জীবাণুমুক্ত করা যায়

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০