News Editor
১০ নভেম্বর ২০২৫, ৫:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে নৌকাডুবির ঘটনায় এনসিপির উদ্বেগ

সম্প্রতি মালয়েশিয়া-থাইল্যান্ড সীমান্তে ৯০ জন অভিবাসীকে বহনকারী একটি নৌকা ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ডুবে হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও উদ্বেগ জানি‌য়ে‌ছে।

রোববার রা‌তে গণমাধ‌্যমে পাঠা‌নো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ উদ্বেগ জানায় এনসিপি।

এ ঘটনায় এখন পর্যন্ত একজন বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বাকিদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও নিখোঁজ সকল অভিবাসীর পরিবারদের প্রতি জাতীয় নাগরিক পার্টি গভীর সমবেদনা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।

এনসিপি বিশ্বাস করে, এ ধরনের নৌকাডুবির ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এটি বহু বছরের পুরনো মানবিক সংকটের বহিঃপ্রকাশ–যা অবৈধ মানবপাচার, দারিদ্র্য, ও রোহিঙ্গা সংকটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

এই প্রেক্ষাপটে আমরা সংশ্লিষ্টদের প্রতি নিম্নলিখিত আহ্বান জানাচ্ছি—

• ভাসমান ও নিখোঁজ অভিবাসীসহ সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তা প্রদান ও উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করা। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান- মানবপাচার রোধ, রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থার বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নেওয়া।

• আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও জোরপূর্বক অভিবাসন রোধে একযোগে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। আমরা মনে করি, এই মানবিক সংকটের স্থায়ী সমাধান কেবল আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার সুরক্ষা এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০