নিউজ ডেস্ক
৬ নভেম্বর ২০২৩, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়াতে কমী পাঠানোর নামে মনির গং এর প্রতারনা

বিশেষ প্রতিনিধি : মালয়েশিয়াতে অবস্থানরত একটি বড় ধরনের প্রতারক চক্র দীঘদিন যাবত মালয়েশিয়াতে বাংলাদেশী শ্রমিক পাঠানোর নামে প্রতারনা করে আসছে। আর এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেক বাংলাদেশী শ্রমিক সবকিছু খুঁইয়ে এখন দিশেহারা। এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশের একটি জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান আইনের আশ্রয় নিয়েছে।

একাধিক সূত্র জানায়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশী মোহাম্মদ মনিরুজ্জামান ওরয়ে মনির একটি বড় ধরনের প্রতারনা চক্র সৃষ্টি করে ভাল কাজ দেবার কথা বলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে শ্রমিক নেয়। পরবতীতে বাংলাদেশ থেকে যেসব শ্রমিক নেয়া হয় তাদের পছন্দমাফিক কাজ না দিয়ে সেসব শ্রমিকদের সাথে তারা প্রতারনা করে। এমন ধরনের বেশ কিছু প্রতারনার খবর রয়েছে মালয়েশিয়া পুলিশের কাছে।

মালয়েশিয়াতে অবস্থারত মনির এমন ধরনের বড় একটি প্রতারনা করে বাংলাদেশী জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান ম্যাক্স ম্যানেজমেন্ট সাভিস, বনানী,ঢাকার সাথে। সম্প্রতি ম্যাক্স ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে রাজধানীর বনানী থানায় প্রতারক মনির গং এর নামে মামলা দায়ের করা হয়েছে ( মামলা নং-৬০২৫(৫)/১।
ম্যাক্স ম্যানেজমেন্ট এর সত্ত্বাধিকারী মো: মাহফুজুর রহমান নিজে বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, মনির গং পরস্পর যোগসাজস করে মালয়েশিয়াতে শ্রমিক নেবার নামে বাদী মো: মাহফুজুর রহমানের কাছ থেকে ১কোটি ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।
মামলার অভিযোগে বলা হয়, আসামী ওহিদুল ইসলাম ওরফে সোহান, মোহাম্মদ মনিরুজ্জামান এবং মোহাম্মদ সাইদুজ্জামান বাংলাদেশী জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান ম্যাক্স ম্যানেজমেন্ট থেকে শ্রমিক নিয়ে থাকে। মনির গং বাংলাদেশের ম্যাক্স ম্যানেজমেন্ট এর সাথে যোগাযোগ করে জানায়, তাদের কাছে ভাল কাজের প্রচুর ভিসা রয়েছে। যেসব ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে ভাল কাজ করতে থেকে শ্রমিক যেতে পারবে।

প্রতারক চক্রের হোতা মনির এমন কিছু ভাল ভিসার প্রলোভন দেখিয়ে ম্যাক্স ম্যানেজমেন্ট থেকে ইসলামী ব্যাংক বনানী শাখার মাধ্যমে (যার চলতি হিসাব নম্ভর ২০৫০৩৯১০১০০০৪১৩০৮) এর মাধ্যমে মোট ১ কোটি বিশ লাখ টাকা হাতিয়ে নেয়।

টাকা নেবার পর ম্যাক্স ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে মনির গং এর সাথে শ্রমিক পাঠানোর ব্যাপারে যোগাযোগ করা হলে তারা সময় ক্ষেপন করে টালবাহানা করতে থাকে। একপযায়ে শ্রমিক পাঠানোর বিষয়টি নিয়ে প্রতারক চক্রটি নানান অজুহাত তুলে ধরে। বিষয়টি নিয়ে ম্যাক্স ম্যানেজমেন্ট এর সন্দেহ হলে তারা মালয়েশিয়াতে যোগাযোগ করলে মনির গং এর প্রতারনা ধরা পড়ে। পরবতীতে মনির গং এর বিরুদ্ধে মালয়েশিয়া হাইকমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়। এছাড়া বনানী মডেল থানায়ও একটি প্রতারনা মামলা করা হয়। মামলাটি বতমানে তদন্তাধীন রয়েছে। এবিষয়ে জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান ম্যাক্স ম্যানেজমেন্ট এর মালিক মোহাম্মদ মাহফুজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মালয়েশিয়ার মনির ভাল ভিসা আছে এমন প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে এক কোটি বিশ লাখ টাকা নেয়। কিন্তু সে আমার প্রতিষ্ঠানকে ভিসা না দিয়ে বিভিন্ন টালবাহানা করলে তাতে আমার সন্দেহ হয়। আমি মালয়েশিয়াতে খোঁজ খবর নিয়ে জানতে পারি, এই চক্রের কাজই হচ্ছে প্রতারনা করা। জাল ভিসা দিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নেয়। পরবতীতে এই বিষয়ে প্রতারক চক্রের বিরুদ্ধে মালয়েশিয়া হাইকমিশন বরাবরে লিখিত অভিযোগ দেই এবং বনানী মডেল থানায় মনির গং এর বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করি। মামলাটি বতমানে তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০