নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৫, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতীয় দূতকে তলব : গণমাধ্যমে হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়ায় উদ্বেগ বাংলাদেশের

অনলাইন ডেস্ক: ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে ঢাকা। বিষয়টি দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করে অবিলম্বে এ ধরনের প্রচার বন্ধে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (১২ নভেম্বর) ঢাকায় ভারতীয় উপ-হাইকমিশনার পবন ভাদেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় বাংলাদেশ। মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এ বার্তা দেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ভারতীয় মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মঞ্চ তৈরি করা দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়।

ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে, শেখ হাসিনার ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ যেন অবিলম্বে বন্ধ করা হয়, সে বিষয়ে নয়াদিল্লিকে বাংলাদেশ সরকারের বার্তা পৌঁছে দিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৫

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৮

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০