নিউজ ডেস্ক
২৮ অগাস্ট ২০২৩, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রিকসের ব্যাংকে ১ শতাংশ শেয়ার পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১ শতাংশ শেয়ার (মালিকানা) পাচ্ছে বাংলাদেশ। এ লক্ষ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

চট্টগ্রামে টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা এই ব্যাংকের সদস্য হয়েছি এবং আমরা মনে হয় এক শতাংশ শেয়ার পাবো। এ রকম বহুজাতিক ব্যাংকের যদি এখানে কাজ শুরু করতে হয়, তাহলে ফাইনের কভারেজ তাদের দিতে হয়। ইতোমধ্যে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবির কিছুটা দেয়া আছে। ঠিক সে রকমভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে কভারেজ দেয়ার জন্য এই আইনের খসড়া ইআরডিতে উপস্থাপন হয়েছে এবং সেই আইনের খসড়ায় ক্যাবিনেট চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

তিনি বলেন, এই আইনের মাধ্যমে এই ব্যাংকের যে অর্থ বাংলাদেশ নেবে, সেটি সংযুক্ত তহবিলে যুক্ত হবে, বাংলাদেশ ব্যাংকে সেটি বলা থাকে। আর একটি হলো, বাংলাদেশ ব্যাংকে এনডিবির যতো অর্থ এবং পরিসম্পদ… তার আমানতদার হবে বাংলাদেশ ব্যাংক। সবচেয়ে বড় বিষয় হলো, এই আইনের আওতায় যেসব স্টাফ থাকে, কনসালটেন্ট থাকে তাদের বেতন-ভাতাদি, তারা যে সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, ট্যাক্স ফ্রি, সেগুলো তারা পাবেন। বিশেষ করে কোনো আমদানি পণ্য যদি তারা ইমপোর্ট করেন, তাদের ব্যবহারের জন্য, সেগুলো তারা ভ্যাট ও ট্যাক্স ফ্রি পাবেন। তারা যখন চলে যাবেন ওই জিনিস ফেরত নিয়ে যেতে হবে। যদি ফেরত না নিয়ে বাংলাদেশে তা বিক্রি করতে চান, তাহলে আমাদের আইন অনুযায়ী নির্ধারিত ট্যাক্স বা ভ্যাট দিতে হবে।

মাহবুব হোসেন বলেন, আমাদের প্রায় ৮০০ মিলিয়ন ডলারের দুটি প্রজেক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এই আইন পাস হলে, সেই প্রজেক্টের অর্থায়ন হয়তো আমরা পাবো, আশা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে, যেটিকে আমরা ডেভেলপমেন্ট পার্টনার বলি, তারা যদি কোনো দেশে কার্যক্রম চালাতে চায়, সে দেশে একটি আইনি কাঠামোর মধ্যে তাদের কিছু প্রটেকশন দিতে হয়। সেই প্রটেকশন দেয়ার জন্য এই আইন। সাধারণত আমাদের দেশে এ ধরনের যত কোম্পানি আছে, ব্যাংক আছে প্রত্যেকটিকে এরকম প্রটেকশন দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংককে দেয়া হয়েছে। সব সময় এটি দেওয়া হয়। তারই ধারাবাহিকতাই এটি দিতে হচ্ছে।

প্রকল্প দুটির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, একটি প্রকল্প হলো ঢাকা-নারায়ণগঞ্জ গ্যাস পাইপলাইন প্রকল্প। আরেকটি হলো বসিলায় ওয়াসার পানি সরবরাহ প্রকল্প।

গত ১৭ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিতে ‘অ্যাগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

১১

হরমুজকে ফের ‘আমেরিকার ভূখণ্ড’ দাবি ট্রাম্পের

১২

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

১৩

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

১৪

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

১৫

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

১৬

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

১৭

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

১৮

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

১৯

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

২০